সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
উত্তর প্রদেশে ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম বাদ: উদ্বেগ যোগী আদিত্যনাথের ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার পর অভিযুক্তের মৃত্যু সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্রকল্প: পুনরায় জরিপের নির্দেশ কমিটির শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল চারজনের বিজয় দিবসে স্মৃতিসৌধসহ অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী ইউপি নির্বাচনে রাজনৈতিক অস্থিরতার কোনো প্রভাব পড়বে না: ইসি সানাউল্লাহ পল্লবীর শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা মামলা: হাইকোর্টে চূড়ান্ত রায় আগামীকাল ডায়াগনস্টিক কমিশন ও অব্যবস্থাপনায় বছরে স্বাস্থ্য খাতের বড় ক্ষতি ঢাকার তিন এলাকায় অভিযান: আ.লীগ ও সহযোগীদের ১০ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ

প্রতিবেদকের নাম

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, নয়াদিল্লি কোনো আনুষ্ঠানিক শর্ত দিলে বাংলাদেশ সরকার তা যাচাই-বাছাই করে বিবেচনা করবে। এ ধরনের প্রতিবেদন নিয়ে সরকারের বাড়তি মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন। সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। এর বাইরে কে কোথায় কী প্রতিবেদন ছাপছে, সেটা দেখার সময়ও নেই এবং সেটা আমাদের বিষয়ও না।

শেখ হাসিনাকে সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, তাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। তিনি বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্য আসামিদের মতো তাকেও দেশে ফিরে সাজা ভোগ করতে হবে। ভারত এ বিষয়ে সহযোগিতা করলে তা উভয় পক্ষের জন্যই সহজ হয়, তাই এ ক্ষেত্রে দিল্লির রাজনৈতিক সদিচ্ছা জরুরি। এই সন্ত্রাসী দল তো আগেও যা করেছে, এখনো তাই করছে।

দুই দেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক শেখ হাসিনা ইস্যুর চেয়ে অনেক বেশি বিশাল ও গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সময় থেকে এই সম্পর্কের ভিত্তি গড়ে উঠেছে। অমীমাংসিত বিষয়গুলো কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমাধান করা হবে। এছাড়া, আওয়ামী লীগ অতীতে ও বর্তমানে দেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে এবং বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে কাজ চালাচ্ছে, তা বর্তমান সরকার গুরুত্বের সাথে দেখছে বলেও তিনি উল্লেখ করেন। এই সম্পর্ক এই একটি ব্যাপার নিয়ে সীমাবদ্ধ না। এখন যে জ্বালাও পোড়াও করছে সেটাও আওয়ামী লীগ করছে।

বাংলাদেশ-ভারতের কনস্যুলার সংলাপ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে সংবাদমাধ্যমে যে তথ্য এসেছে তা সঠিক নয়। সংলাপটি সচিব পর্যায়ে হওয়ার প্রয়োজন রয়েছে এবং উভয় দেশই বর্তমানে এটি স্থগিত রেখে কিছুদিন পরে আয়োজনের বিষয়ে একমত হয়েছে। এটা সচিব পর্যায়ে হওয়ার প্রয়োজন। সুতরাং, দুই দিক থেকে আমরা এবং উনারা বলেছেন যে; কিছুদিন পরে হলে ভালো হয়।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল যে, শেখ হাসিনাকে ফেরাতে ভারত দুটি শর্ত দিয়েছে। এর মধ্যে একটি হলো তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে এবং অপরটি হলো, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ ও জুলাই গণহত্যার অভিযোগের পুনঃতদন্তের নিশ্চয়তা প্রদান। গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দিতে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখিত প্রথম শর্তে বলা হয়েছিল, শেখ হাসিনা ভারতে এসেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে, তাকে ফিরিয়ে নেওয়ার কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ