বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী কিম জং–উনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ দাউদ ইব্রাহিমের ব্যবহৃত মুসাফিরখানা ভাঙতে বুলডোজার প্রস্তুত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে শনাক্ত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পারিবারিক শোকের কারণে দিল্লিতে যোগ দিতে বিলম্ব আসাদ আলম সিয়ামের

প্রতিবেদকের নাম

পারিবারিক শোকের কারণে ভারতের নতুন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে আসাদ আলম সিয়ামের যোগ দিতে সাময়িক বিলম্ব হচ্ছে। তার বাবা ও শাশুড়ির আকস্মিক মৃত্যুতে তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। আশা করা হচ্ছে, চলতি মাসের শেষ দিকেই তিনি আনুষ্ঠানিকভাবে তার নতুন কর্মস্থলে যোগ দিতে পারবেন।

সম্প্রতি ভারতের কিছু গণমাধ্যমে আসাদ আলম সিয়ামের যোগদান নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। ওইসব প্রতিবেদনে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং দ্বিপক্ষীয় অমীমাংসিত কিছু ইস্যুকে তার বিলম্বের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল। তবে বাংলাদেশ হাইকমিশনের ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, এর সঙ্গে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কোনো সংশ্লিষ্টতা নেই। পুরোটাই পারিবারিক শোকের বিষয়।

উল্লেখ্য যে, গত ৮ নভেম্বর পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব শেষ করেন আসাদ আলম সিয়াম। এর আগে তিনি অস্ট্রিয়া ও যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি অন্তর্বর্তী সরকারসহ বিএনপি সরকারের আমলেও পররাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। কূটনৈতিক অঙ্গনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

ভারতের দ্য ইকোনমিক টাইমস ও ফার্স্টপোস্টের মতো সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নের মতো বিষয়গুলোকে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে সামনে আনা হয়েছে। বিশেষ করে আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টিও এসব প্রতিবেদনে উঠে এসেছে। তবে বাংলাদেশের সংশ্লিষ্ট সূত্রের মতে, এসব ইস্যুর সঙ্গে সিয়ামের কর্মস্থলে যোগ দেওয়ার বিলম্বের কোনো যোগসূত্র নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ