বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী কিম জং–উনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ দাউদ ইব্রাহিমের ব্যবহৃত মুসাফিরখানা ভাঙতে বুলডোজার প্রস্তুত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে শনাক্ত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ ফিরলে কচুকাটা করা হবে: হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদকের নাম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের পলাতক নেতারা দেশে ফেরার চেষ্টা করলে জনগণ তাদের কচুকাটা করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টকশোতে দেখা যাচ্ছে অনেকেই আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। যারা এমনটি করছেন, তারা হয়তো দলটি ফিরলে বিশেষ পদ পাওয়ার আশা করছেন। তবে সাধারণ মানুষ যে আওয়ামী লীগকে পুনরায় গ্রহণ করবে না, বরং তাদের কচুকাটা করবে—সেটি উপলব্ধি করার আহ্বান জানান তিনি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে এদিন দ্বিতীয় দফায় আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় উপস্থিত ছিলেন হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম এবং রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা। উল্লেখ্য, এর আগে গত ১০ মে দলটি প্রথম দফায় ৬৭ জন উপজেলা চেয়ারম্যান ও ৩৩ জন পৌর মেয়র প্রার্থীর তালিকা ঘোষণা করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ