বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পাইকড় ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল বাছেদ (৭২) এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী (৭৩)। তাদের বাড়ি যথাক্রমে ভাটহালি ও পাইকড় গ্রামে।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই দুই ইউপি সদস্য একটি মোটরসাইকেলে করে পাইকড় ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই ইউপি সদস্য একটি মোটরসাইকেলে চড়ে পাঞ্জুয়াপাড়া গ্রামের সড়ক দিয়ে পাইকড় ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নিহতরা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দুর্ঘটনার পর তাদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।