বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী কিম জং–উনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ দাউদ ইব্রাহিমের ব্যবহৃত মুসাফিরখানা ভাঙতে বুলডোজার প্রস্তুত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ গোপালগঞ্জে নাশকতাকারীদের ভিডিও দেখে শনাক্ত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আলাস্কায় জয়ী ডেমোক্র্যাট পেলটোলা, সিনেটে ব্যবধান ৫৬-৪৪

প্রতিবেদকের নাম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কা অঙ্গরাজ্যের সিনেট আসনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মেরি পেলটোলা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন যে ১০ প্রার্থী। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন ৭ মুসলিম।

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত এই ফলাফলের মধ্য দিয়ে ৩ নভেম্বরের নির্বাচনের সবকটি আসনের হিসেব চূড়ান্ত হলো।

এই জয়ে সিনেটে ডেমোক্র্যাটদের আসনসংখ্যা ৫৬টিতে উন্নীত হয়েছে, আর রিপাবলিকানদের দখলে এখন ৪৪টি আসন। ২০০৯ সালের পর ডেমোক্র্যাটদের জন্য এটি সর্বোচ্চ আসনসংখ্যা। একই সঙ্গে দলটি প্রতিনিধি পরিষদেও নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে, যা আগামী দুই বছর ট্রাম্প প্রশাসনের সঙ্গে নীতিনির্ধারণী বিষয়ে বড় ধরনের রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে। এর ফলে সিনেটে ডেমোক্র্যাটদের মোট আসন দাঁড়াল ৫৬।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, আলাস্কায় প্রচলিত ‘র‍্যাঙ্কড-চয়েস ভোটিং’ পদ্ধতিতে এই ফলাফল নির্ধারিত হয়েছে। এতে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ক্রমানুসারে সাজানোর সুযোগ পান। গণনায় মেরি পেলটোলা ৫০ শতাংশ ভোট পেয়ে জয় নিশ্চিত করেন, যা জয়ের জন্য প্রয়োজনীয় ন্যূনতম সীমা ছিল। অন্যদিকে, রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভান ৪৬ শতাংশ ভোট পেয়েছেন। প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা স্পর্শ করায় আর কোনো অতিরিক্ত দফা ভোটের প্রয়োজন পড়েনি। সেই সীমা সফলভাবে পেরিয়ে গেছেন পেলটোলা।

নির্বাচনী লড়াইয়ে ডেমোক্র্যাটদের জয়ের পথ মসৃণ ছিল না। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ১৩ শতাংশ পয়েন্টের বড় ব্যবধানে জয়লাভ করেছিলেন। তবে এবারের মধ্যবর্তী নির্বাচনে জীবনযাত্রার উচ্চ ব্যয় এবং অঙ্গরাজ্যটির রাজনীতিতে স্বতন্ত্র ধারার প্রভাবের ফলে ভোটারদের মধ্যে বড় পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল। জয়ের পর এক প্রতিক্রিয়ায় মেরি পেলটোলা বলেন, করপোরেট লোভের বিরুদ্ধে লড়াই এবং জনকল্যাণমূলক কাজের স্বীকৃতি হিসেবে তিনি আলাস্কার মানুষের এই সমর্থন পেয়েছেন। সংবাদমাধ্যমগুলো তাঁর জয়ের পূর্বাভাস দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেলটোলা বলেন, ‘আজীবন আলাস্কায় বসবাসকারী একজন মানুষ হিসেবে এবং এই অঙ্গরাজ্যের মানুষের সেবায় নিজের কর্মজীবন উৎসর্গ করতে পেরে আমি গর্বিত। আলাস্কার অনেক জনপদ দুর্গম ও বিচ্ছিন্ন। এসব বিচ্ছিন্ন জনপদগুলোর কারণে সেখানে নির্বাচনের পর ভোট গণনা শেষ করতে সাধারণত বেশি সময় লাগে। ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণের পর এটাই ছিল সিনেটের সর্বশেষ আসন, যার ফল পাওয়া বাকি ছিল।

নির্বাচনী প্রক্রিয়ায় স্বতন্ত্র একজন প্রার্থীর অংশগ্রহণ নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছিল। রিপাবলিকানদের অভিযোগ ছিল, ড্যান সুলিভানের সমর্থক বিভাজনের লক্ষ্যে ড্যান জে সুলিভান জুনিয়র নামের আরেক ব্যক্তিকে নির্বাচনে দাঁড় করানো হয়েছিল। রিপাবলিকান পক্ষ দাবি করেছিল, এই স্বতন্ত্র প্রার্থীকে মূলত ডেমোক্র্যাটদের সুবিধা দেওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে, যা ‘মিথ্যা সাক্ষ্য দেওয়ার শামিল’ হতে পারে। যদিও আলাস্কার সুপ্রিম কোর্ট তাকে ব্যালট থেকে সরানোর আবেদন নাকচ করে দিয়েছিল। তাঁকে ব্যালট থেকে বাদ দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। তবে আলাস্কার সুপ্রিম কোর্ট তাঁদের এই যুক্তি খারিজ করে দেন। দেশটির অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ কথিত ওই প্রার্থীকে দাঁড় করানোর উদ্যোগকে ‘প্রতারণা’ বলে বর্ণনা করেছেন।

এই ঘটনাপ্রবাহে আইনি জটিলতাও বেড়েছে। রিপাবলিকান গভর্নর মাইক ডানলিভি পুরো প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এনে অঙ্গরাজ্যজুড়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগও বিষয়টিকে ‘প্রতারণা’ হিসেবে চিহ্নিত করে ফৌজদারি তদন্ত শুরু করেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এই তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে ১৪০টিরও বেশি সমন ও নোটিশ পাঠানো হয়েছে। যদিও তদন্তের অর্থ এই নয় যে সংশ্লিষ্টরা দোষী প্রমাণিত হয়েছেন, তবে পুরো প্রক্রিয়াটি মার্কিন রাজনীতির অস্থিরতাকে সামনে নিয়ে এসেছে। মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাস মিলে গেছে।

নির্বাচনে অন্যান্য প্রার্থীদের মধ্যে ছিলেন রিপাবলিকান জেরি হেইকস এবং স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক ড্যান জে সুলিভান জুনিয়র। নির্বাচনের ঠিক আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পেলটোলার প্রচারশিবিরের বিরুদ্ধে সুলিভান জুনিয়রকে প্রার্থী হওয়ার পেছনে সহায়তা করার অভিযোগ তোলা হয়েছিল, তবে ডেমোক্র্যাট শিবির শুরু থেকেই তা অস্বীকার করে আসছে। সবমিলিয়ে আলাস্কার এই নির্বাচন মার্কিন রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ও আইনি চ্যালেঞ্জের জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ