মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

পোশাক শ্রমিকদের মজুরি ও টেক-হোম আয় নিয়ে নতুন বিতর্ক

প্রতিবেদকের নাম

বাংলাদেশের পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের মজুরি কাঠামো এবং তাদের প্রকৃত আয় বা ‘টেক-হোম’ বেতন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। একদিকে আন্তর্জাতিক ও দেশি বিভিন্ন ফোরামে চতুর্থ গ্রেডের একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা হিসেবে আলোচনা করা হলেও, মালিকপক্ষের দাবি—ওভারটাইম, বোনাস ও অন্যান্য সুবিধাসহ একজন শ্রমিকের হাতে আসা অর্থের পরিমাণ এর চেয়ে অনেক বেশি। মালিকদের মতে, সব ভাতা যোগ করলে একজন শ্রমিকের গড় টেক-হোম আয় দাঁড়ায় ২২ হাজার ৫১ টাকা, যা দেশের অন্যান্য শিল্পখাতের তুলনায় বেশি। আর পোশাকশিল্পে কর্মরত শ্রমিকরা গড়ে ২২ হাজার টাকা মজুরি পান, যা বাংলাদেশের অন্য শিল্পখাতে কর্মরতদের তুলনায় বেশি।

২০২৩ সালের মজুরি কাঠামো অনুযায়ী গ্রেডভিত্তিক বেতনের এই হিসাবটি সামনে এনে মালিকপক্ষ বলছে, শুধুমাত্র মূল বেতনের ওপর ভিত্তি করে মজুরি নিয়ে বিতর্ক করা বাস্তবসম্মত নয়। অন্যথায় শুধুমাত্র কাটিং-মেকিং করে শিল্প টিকে থাকতে পারতো না।

বর্তমান কাঠামোয় গ্রেড-১ এর একজন শ্রমিকের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা হলেও, অন্যান্য সুবিধা মিলে তার আয় পৌঁছাচ্ছে ২৩ হাজার ৬৬০ টাকায়। কোন গ্রেডে কত বেতন: বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী গ্রেড-১ (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মাসিক মোট মজুরি ১৫ হাজার ৩৫ টাকা।

একইভাবে গ্রেড-২ এর ২২ হাজার ৪১৬ টাকা, গ্রেড-৩ এর ২১ হাজার ২৩৪ টাকা এবং গ্রেড-৪ এর ১৯ হাজার ৫২০ টাকা টেক-হোম আয় হিসেবে বিবেচিত হচ্ছে। প্রকৃতপক্ষে ওভারটাইম, উৎসব ভাতা, ছুটি নগদায়ন ও হাজিরা বোনাসসহ সব মিলিয়ে একজন শ্রমিক মাস শেষে ১৯ হাজার ৫২০ টাকা বাসায় নিয়ে যান। গ্রেড-৪ শ্রমিকের টেক-হোম ১৯,৫২০ টাকা, সব গ্রেডে গড় মজুরি ২২,০৫১ টাকা। গ্রেড-২ (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) শ্রমিকের মোট মজুরি ১৪ হাজার ২৭৩ টাকা, টেক-হোম ২২ হাজার ৪১৬ টাকা। গ্রেড-৩ (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) শ্রমিকের মোট মজুরি ১৩ হাজার ৫৫০ টাকা, হাতে পান ২১ হাজার ২৩৪ টাকা।

এই হিসাবের মধ্যে মাসে ৭৮ ঘণ্টা ওভারটাইম, উৎসব ভাতা, অর্জিত ছুটির টাকা এবং ৩০০ টাকা হাজিরা বোনাস অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে, শ্রমিক পক্ষ গত ৯ নভেম্বরের মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে। শ্রমিকদের প্রস্তাবিত নতুন কাঠামোয় প্রথম গ্রেডের মজুরি ৪৮ হাজার এবং চতুর্থ গ্রেডের মজুরি ৩২ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে। তবে এ ধরনের বড় অঙ্কের বেতন বৃদ্ধির দাবির সাথে দ্বিমত পোষণ করেছেন পোশাক মালিকরা। তাদের যুক্তি হলো, আন্তর্জাতিক বাজারে পোশাকের চাহিদা ও দাম কমে যাওয়ায় শিল্পের সক্ষমতা হ্রাস পেয়েছে। একই সময়ে উৎপাদন ব্যয় ২৫ থেকে ৩০ শতাংশ বেড়েছে, যার মধ্যে বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেল ও বন্দর চার্জের উচ্চমূল্য উল্লেখযোগ্য। মূল্যস্ফীতির চাপে শ্রমিক, সক্ষমতা নিয়ে চিন্তায় মালিক। এসময় আন্তর্জাতিক বাজারে রপ্তানিকৃত বাংলাদেশের পোশাকের গড় এফওবি মূল্য কমেছে ২.৫৬ শতাংশ। গ্যাসের দাম ৩৩ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।

তৈরি পোশাক খাতের পাশাপাশি দেশের অন্য শিল্পখাতের মজুরির চিত্র বিশ্লেষণে দেখা যায়, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারিতে ১২ হাজার ৮০ টাকা এবং স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকার মতো মজুরি প্রচলিত আছে। মালিকদের দাবি, গত ১৬ বছরে পোশাক শ্রমিকদের মজুরি ৩১৬.৬৭ শতাংশ বাড়ানো হয়েছে, যেখানে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির হার ১৪২ শতাংশ। কিন্তু বর্তমানে বৈশ্বিক মন্দা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক চাপের কারণে কারখানাগুলো বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। অন্য শিল্পখাতের বেতন কাঠামো: তৈরি পোশাকের সঙ্গে অন্য শিল্প খাতের মজুরি কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬। অন্য শিল্পখাতের বেতন কাঠামো: তৈরি পোশাকের সঙ্গে অন্য শিল্প খাতের মজুরি কাঠামো পর্যালোচনা করে দেখা গেছে, ওষুধ খাতে ১৩ হাজার ৭৫০ টাকা, হোসিয়ারি শিল্পে ১২ হাজার ৮০ টাকা, সিমেন্ট শিল্পে ১২ হাজার টাকা, স্টিল শিল্পে ১০ হাজার ৬৫০ টাকা, প্লাস্টিক শিল্পে ৮ হাজার টাকা। 13, 750, 12, 80, 10, 650, 8, 7, 275, 14, 11, 900. বিদ্যুতের দাম ৪৩ শতাংশ, ডিজেলের দাম ২৩.৮৫ শতাংশ এবং বন্দর চার্জ ৪১ শতাংশ বেড়েছে; ব্যাংক সুদের হার ৯ শতাংশ থেকে ১২–১৬ শতাংশ হয়েছে, পরিবহন খরচ বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এর বাইরে ক্রেতাদের বিলম্বিত পেমেন্টের ফলে ফ্যাক্টরিং খরচ বাড়ছে এবং ওয়ার্কিং ক্যাপিটাল আটকে থাকছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাড়তি ১০–২০ শতাংশ শুল্ক আরোপের ফলে বাড়তি চাপ তৈরি হয়েছে।

বিজিএমইএ’র তথ্যমতে, পোশাক খাতের ৫৭ শতাংশ কারখানা বছরে ১০ মিলিয়ন ডলারের কম রপ্তানি করে। ছোট ও মাঝারি শ্রেণির এসব কারখানার আর্থিক অবস্থা অত্যন্ত নাজুক। মালিকদের আশঙ্কা, যদি সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়, তবে ছোট কারখানাগুলো ০.৩ থেকে ০.৫ শতাংশ লোকসানের মুখে পড়বে। এর ফলে কারখানা বন্ধ হয়ে প্রায় ১০ লাখ শ্রমিকের কর্মসংস্থান হুমকিতে পড়ার ঝুঁকি রয়েছে। ২০২৩ সাল থেকে এ পর্যন্ত ইতিমধ্যে প্রায় ২৮৭টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং প্রায় ১ লাখ ৭৫ হাজার শ্রমিক চাকরি হারিয়েছেন। গত ৫ অর্থবছরে পোশাক রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। ২০২১-২২ অর্থবছরে পোশাক রপ্তানি হয়েছিল ৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরে কমে ৩৯ দশমিক ৩ বিলিয়ন ডলার হয়। ২০২৫-২৬ অর্থবছরে আরও কমে ৩৮ দশমিক ৭ বিলিয়ন ডলার হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই–অক্টোবর সময়ে ৫.৮২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রবৃদ্ধি আবারও কমতে শুরু করেছে।

এদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) মনে করে, মজুরি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির চেয়ে তথ্য-প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সংস্থাটির পরামর্শ অনুযায়ী, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, বাড়িভাড়া, খাদ্য ও খাদ্যবহির্ভূত খরচ এবং অন্যদিকে শিল্পের উৎপাদনশীলতা ও রপ্তানির সক্ষমতা—সবকিছু বিশ্লেষণ করেই একটি ভারসাম্যপূর্ণ কাঠামো চূড়ান্ত করা প্রয়োজন। মালিকপক্ষ মনে করছে, শ্রমিক ও শিল্প একে অপরের পরিপূরক। তাই মানবিক ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গিতে মজুরি নির্ধারণ করা না হলে পোশাক খাতে অস্থিরতা ও আস্থা সংকট বাড়তে পারে। এ ক্ষেত্রে খাদ্য ও খাদ্যবহির্ভূত ব্যয়, শিল্পাঞ্চলের বাড়িভাড়া, পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনক্ষম ব্যক্তির সংখ্যা এবং মৌলিক চাহিদা পূরণের ব্যয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ