খাগড়াছড়িতে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে হামলার এই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। রোববার (২২ নেভেম্বর) ভোরে নিজের ফেসবুকে পোস্টের মাধ্যমে এই তথ্য জানান তিনি।
সাদিক কায়েম জানান, রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার বাড়িতে এই হামলার চেষ্টা চালায়। ঘটনার সময় বাড়িতে তার বাবা-মা অবস্থান করছিলেন। সন্ত্রাসীরা বাড়ির চারপাশ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে এবং প্রধান দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে এলাকাবাসীর দ্রুত তৎপরতায় আগুন ভেতরে ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে এবং তার বাবা-মা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে তিনি উল্লেখ করেন। ফেসবুকে স্ট্যাটাসে সাদিক কায়েম বলেন, ‘আজ রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবে অংশ নেওয়া ছাত্র-জনতাকে ভয় দেখিয়ে বা হুমকি দিয়ে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক হওয়ার ব্যর্থ চেষ্টা করছে জনবিচ্ছিন্ন খুনি হাসিনার দোসররা। তাদের পেট্রোলবোমা ও চোরাগোপ্তা হামলা জনগণের ওপর প্রতিশোধ নেওয়ার কাপুরুষোচিত আচরণ ছাড়া আর কিছুই নয়। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের লড়াইয়ের চেতনাকে দমাতে পারবে না, বরং আন্দোলনকে আরও বেগবান করবে বলে তিনি মন্তব্য করেন। পেট্রোলবোমা, অগ্নিসন্ত্রাস আর রাতের আঁধারে কাপুরুষোচিত হামলা চালিয়ে তারা জনগণের ওপর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চায়।
তিনি দ্ব্যর্থহীন ভাষায় আরও বলেন, বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদী আওয়ামী রাজনীতির পুনর্বাসন আর কোনোভাবেই সম্ভব নয়। এটিই শেষ কথা এবং অচিরেই দেশের মাটি থেকে এই অপশক্তির চূড়ান্ত রাজনৈতিক অবসান নিশ্চিত করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।