মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের ‘Directors’ Skill Lab 2026’ সম্পন্ন 

প্রতিবেদকের নাম

চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষতা বিনিময় কর্মশালায় অংশ নিলেন প্রায় দেড়শ নির্মাতা

ডেস্ক রি‌পোর্ট : বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে গত ২১ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৪টায় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Directors’ Skill Lab 2026’। টেলিভিশন ও ডিজিটাল নাটকের নির্মাতাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক নির্মাণপ্রক্রিয়ার সঙ্গে পরিচিতি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের কাজ উপস্থাপনের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন প্রায় দেড়শ নির্মাতা।

অনুষ্ঠানে চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে স্কিল শেয়ারিং ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। বিষয়গুলো ছিল—AI for Directors, Social Media Promotion & Self Branding, National & International Pitching and Presentation এবং Product Placement & Brand Integration। প্রতিটি সেশনে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষকরা নির্মাতাদের সামনে সমসাময়িক ধারণা, বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দিকনির্দেশনা তুলে ধরেন।

প্রথম সেশনে ‘AI for Directors’ বিষয়ে প্রশিক্ষণ দেন হাসিব হাসান চৌধুরী। দ্বিতীয় সেশনে ‘Social Media Promotion & Self Branding’ বিষয়ে প্রশিক্ষণ দেন পুলক অনিল। তৃতীয় সেশনে ‘National & International Pitching and Presentation’ বিষয়ে প্রশিক্ষণ দেন আরিফুর রহমান। আর চতুর্থ সেশনে ‘Product Placement & Brand Integration’ বিষয়ে প্রশিক্ষণ দেন আলী হাসান আলম।

অনুষ্ঠানের শুরুতে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রশিক্ষণ ও আর্কাইভ বিষয়ক সম্পাদক গাজী আপেল মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অর্থ সম্পাদক আবু রায়হান জুয়েল।

এ সময় উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহিদুজ্জামান সেলিম, সহসভাপতি রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ মন্টু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান লিপন, দপ্তর সম্পাদক সাঈদ রহমান এবং কার্যনির্বাহী পরিষদের সদস্য নিয়াজ চন্দ্রদ্বীপসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও নির্মাতারা।

দিনব্যাপী দক্ষতা বিনিময়, আলোচনা ও অভিজ্ঞতা ভাগাভাগির মধ্য দিয়ে কর্মশালাটি শেষ হয়। সমাপনী বক্তব্য দেন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের সভাপতি শহিদুজ্জামান সেলিম। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ‘Directors’ Skill Lab 2026’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

ডিরেক্টরস গিল্ড বাংলাদেশের এ আয়োজন নির্মাতাদের সৃজনশীল বিকাশ, প্রযুক্তিনির্ভর নির্মাণচর্চা এবং দেশীয় নাটককে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ