শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে পোশাকশ্রমিকদের জন্য সাশ্রয়ী মূল্যে চাল বিতরণ কার্যক্রম মিস ইউনিভার্স মঞ্চে সামিরা খান মাহি: জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ তথ্য সার বিতরণে অনিয়ম হলে ডিলারশিপ বাতিল করা হবে: প্রতিমন্ত্রী সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি রংপুরে ঘরে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, ঘুমন্ত শিশুর মৃত্যু বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় বিভ্রাট, বিপাকে হাজারো ব্যবহারকারী দেশে হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু এনভিডিয়ার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিলেন কোলেট ক্রেস গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে এমপির গাড়িবহর ক্ষতিগ্রস্ত, আহত শতাধিক

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ

প্রতিবেদকের নাম

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের এই অবিসংবাদিত জনপ্রিয় লেখক। তার বাবা ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়েশা আখতার খাতুন। আজ নানা আয়োজনে তাকে স্মরণ করছেন তার অগুনতি ভক্ত ও অনুরাগীরা।

জন্মদিন উপলক্ষে লেখকের নিজ হাতে গড়া গাজীপুরের নুহাশ পল্লীতে বিশেষ আয়োজনের ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার সেখানে মিলাদ মাহফিল, দোয়া, কেক কাটা এবং তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি রয়েছে। এতে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, পরিবারের সদস্য এবং ভক্তরা উপস্থিত থাকবেন। লেখকের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরের মতো এবারও নুহাশ পল্লীর প্রবেশদ্বার ভক্তদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বহু প্রতিভার অধিকারী হুমায়ূন আহমেদ একাধারে গল্পকার, ঔপন্যাসিক, গীতিকার, চিত্রনাট্যকার, নাট্যনির্দেশক ও প্রাবন্ধিক ছিলেন। যুক্তরাষ্ট্রের উচ্চতর শিক্ষা শেষে পলিমার কেমিস্ট্রিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনের একটি বড় সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যাপনা করেছেন। পরবর্তীতে শিক্ষকতা ছেড়ে তিনি পুরোপুরি লেখালেখিতে মনোনিবেশ করেন।

তিন শতাধিক গ্রন্থের রচয়িতা এই লেখকের সৃষ্টি ‘নন্দিত নরকে’, ‘মধ্যাহ্ন’, ‘জোছনা ও জননীর গল্প’ ও ‘মাতাল হাওয়া’ বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছে। তার সৃষ্ট হিমু, রূপা, মিসির আলী ও শুভ্র চরিত্রগুলো পাঠকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এছাড়া ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’, ‘নক্ষত্রের রাত’ ও ‘আজ রবিবার’-এর মতো কালজয়ী নাটক তিনি উপহার দিয়েছেন।

চলচ্চিত্র নির্মাতা হিসেবেও হুমায়ূন আহমেদ নিজের স্বতন্ত্র শৈলী তৈরি করেছিলেন। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে ‘আগুনের পরশমণি’, ‘দুই দুয়ারী’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘শ্যামল ছায়া’, ‘চন্দ্রকথা’ ও ‘ঘেটুপুত্র কমলা’। সাহিত্য ও চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন।

২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ূন আহমেদ মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার প্রিয় নুহাশ পল্লীর লিচুগাছের নিচে তাকে সমাহিত করা হয়। মৃত্যুর এক যুগের বেশি সময় অতিক্রান্ত হলেও তার লেখা ও সৃষ্টিকর্ম আজও বাঙালি পাঠক-দর্শকের কাছে সমানভাবে সমাদৃত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ