মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

আশুলিয়ায় পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষে আহত ৩, বন্ধ ৪৩ কারখানা

প্রতিবেদকের নাম

সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছোঁড়ে। এতে নিউ এইজ গ্রুপের কর্মী সিরাতুব, রেখা ও সুইটি নামে অন্তত ৩ জন শ্রমিক আহত হন। সোমবার দুপুরে সংঘটিত এই ঘটনার পর আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিল্প পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা নির্দিষ্ট সময়ে উপস্থিত হয়ে কার্ড পাঞ্চের মাধ্যমে হাজিরা দেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার অভ্যন্তরে শ্রমিকেরা উৎপাদন বন্ধ রেখে প্রতিবাদ শুরু করেন। শ্রমিকদের এই বিক্ষোভের পর আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ শিল্পাঞ্চলের ২১টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। এছাড়া অন্য ৩টি কারখানার শ্রমিকরা কাজ না করায় সেখানেও উৎপাদন বন্ধ থাকে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। শিল্প পুলিশের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে যে, বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে আগে থেকেই আশুলিয়া এলাকার আরও ২২টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ