মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

রিপোর্ট: ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন নেতানিয়াহু

প্রতিবেদকের নাম

ইরানে যত দ্রুত সম্ভব সামরিক হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জোরালো চাপ দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নেতানিয়াহুর পক্ষ থেকে এ ধরনের চাপের মুখেও ট্রাম্প এখনো ইরানে হামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করেননি।

এরই মধ্যে গত ২২ নভেম্বর ইসরায়েলের চ্যানেল ১২ একটি উদ্বেগের তথ্য প্রকাশ করেছে। তাদের প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে এক রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে সতর্ক করে জানিয়েছিলেন যে, ইরানের ওপর হামলা চালানো হলে তা লেবানন, সিরিয়া এবং গাজাকে যুক্ত করে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে। সামরিক গোয়েন্দা সংস্থাগুলোও জানিয়েছে, এমন পদক্ষেপ ইসরায়েলের জন্য একাধিক ফ্রন্টে নতুন করে যুদ্ধের ক্ষেত্র তৈরি করতে পারে। এ সময় ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছিল ইসরায়েল।

এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলি বিরোধী দলীয় নেতা আভিগদোর লিবারম্যান চাঞ্চল্যকর এক দাবি করেছেন।

তিনি মনে করেন, মার্কিন অনুমোদন বা সরাসরি অংশগ্রহণ ছাড়াই নেতানিয়াহু এককভাবে ইরানের ওপর হামলা চালিয়ে বসার মতো ঝুঁকি নিতে পারেন। লিবারম্যানের মতে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের যেকোনো ধরনের সামরিক পদক্ষেপ হবে পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অযৌক্তিক। আল-জাজিরা ও চায়না ডেইলি সূত্রে পাওয়া এসব তথ্য মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতার আশঙ্কা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ