মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর পার করলেন মলি ফ্যালকো কিউআর কোড কী ও কেন এর জনপ্রিয়তা বাড়ছে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দেশে হাম ও উপসর্গে এক দিনে আরও ৯ জনের মৃত্যু মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু অস্ট্রেলিয়ায় শফিকুর রহমানকে প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনা

পরীক্ষায় এআই জালিয়াতি: পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

প্রতিবেদকের নাম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনায় ব্যাপক সমালোচনা ও জনরোষের মুখে পড়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার তাঁর এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন প্রেসিডেন্ট লি জে মিয়ং। দক্ষিণ কোরিয়ার পরীক্ষায় জালিয়াতি, এআই দিয়ে নকল করে প্রথম, ১৬০ প্রশ্নের ১৫৯টির উত্তর সঠিক।

ঘটনার সূত্রপাত গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে, যখন কর হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্মার্টফোন ও ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করে জালিয়াতির কথা স্বীকার করেন। ওই শিক্ষার্থী জানান, পরীক্ষার প্রশ্নের ছবি তুলে এআই-এর কাছে পাঠিয়ে তিনি উত্তরগুলো সংগ্রহ করেছিলেন। এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশের পর থেকেই দেশজুড়ে পরীক্ষায় জালিয়াতি নিয়ে তীব্র আশঙ্কা তৈরি হয়, যার প্রভাব পড়েছিল ১৯ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ওপর। ওই স্বীকারোক্তির ভিত্তিতেই বর্তমানে দেশটির পুলিশ তদন্ত পরিচালনা করছে।

দক্ষিণ কোরিয়ায় ‘সুনেউং’ নামে পরিচিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ। ৯ ঘণ্টার দীর্ঘ এই পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর করে শিক্ষার্থীদের ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি, উচ্চ বেতনের চাকরি এমনকি ব্যক্তিগত জীবনের নানা প্রাপ্তি। সাধারণত এই পরীক্ষা নির্বিঘ্নে আয়োজনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়, যেখানে স্মার্ট ডিভাইস নিষিদ্ধ করার পাশাপাশি চশমা, ঘড়ি ও পোশাকেও তল্লাশি চালানো হয়। এছাড়া এবার জালিয়াতি ঠেকাতে পরীক্ষাকেন্দ্রের আশপাশের ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন রাখা ও পোশাকের বোতামে স্টিকার ব্যবহারের মতো বাড়তি সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: ভিসায় পরিবর্তন, পড়া শেষে তিন বছর থাকার সুযোগ। পরীক্ষার সময় স্মার্ট ডিভাইস বন্ধ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এতসব উদ্যোগের পরেও পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস সংক্রান্ত অসদাচরণের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে গত ১৯ নভেম্বরের পরীক্ষায়, যার প্রায় অর্ধেকই ধরা পড়েছে সরকার প্রেরিত জরুরি সতর্কবার্তার মাধ্যমে। এমন পরিস্থিতির মধ্যে শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিনের একটি মন্তব্য আগুনে ঘি ঢালে। পার্লামেন্টের এক শুনানিতে ৭২ বছর বয়সী এই মন্ত্রী পরীক্ষার দিন জালিয়াতি শনাক্তে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্নের মুখে পড়ে জানিয়েছিলেন, বয়সের কারণে তিনি এ বিষয়ে আত্মবিশ্বাসী নন। তাঁর এই বক্তব্য জনমনে ক্ষোভের জন্ম দেয়। সবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি জানান, পরীক্ষার বিষয়টি যেহেতু শেষ হয়েছে, তাই এর সম্পূর্ণ দায়ভার তিনি নিজের কাঁধে নিয়ে পদত্যাগ করছেন। আমি এর সম্পূর্ণ দায়ভার নিচ্ছি এবং পদত্যাগ করছি।’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ