মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শুটিং সেটে অসুস্থ হয়ে মারা গেলেন অভিনেতা সোহেল খান

প্রতিবেদকের নাম

না ফেরার দেশে পাড়ি জমালেন নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা গেছে, ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। শুটিং সেটে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত স্থানীয় সিএমএইচে ভর্তি করা হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তাঁর মৃত্যু হয়েছে।

অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, শুটিং সেটেই হঠাৎ অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অভিনেতার মৃত্যু হয়। সোহেল খানের আকস্মিক প্রয়াণে বিনোদন অঙ্গনের সহকর্মী ও ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ