বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শেয়ারবাজারে নেগেটিভ ইকুইটি মেটানোর সময়সীমা আরও চার বছর বাড়াল নিয়ন্ত্রক সংস্থা কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৭ জেলায় নতুন এসপি নিয়োগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি মাহদী আমিন: ন্যায্য প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরিকাঠামো নির্ধারণ হয়েছে তে গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির লুকায়িত নেতাকর্মীদের বিপদে ফেলছে পলাতক পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী সেঞ্চুরিয়নে পাহাড়সম রান গড়ে ইনিংস ঘোষণা দক্ষিণ আফ্রিকার মাহ্দী আমিন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩৬–৪৩ শতাংশ বাড়ানো হয়েছে মিস ইউনিভার্স থেকে বাদ পড়ে সামিরা খান মাহির আবেগঘন বার্তা

ফতুল্লায় পুলিশ কনস্টেবল হত্যায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

প্রতিবেদকের নাম

নারায়ণগঞ্জের ফতুল্লায় কনস্টেবল আনোয়ার মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় চালিয়ে তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ফতুল্লার হাশেমবাগ এলাকার ডেভিড হোসেন, তাঁর ভাই আবদুল্লাহ ও তাদের সহযোগী সামাদসহ চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ছাড়া এসআরবি-১১ সদস্যরা আদর ও আজাদ নামের আরও দুজনকে আটক করেছে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানিয়েছেন, আবদুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং বাকিদের ফতুল্লার আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারের পর ডেভিডকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযানে গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ গুলি চালালে তাঁর ডান পায়ে আঘাত লাগে। বর্তমানে তিনি পুলিশ পাহারায় নারায়ণগঞ্জ শহরের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার জানিয়েছেন, ডেভিডকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ সদস্য হত্যার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পরে বিস্তারিত জানানো হবে।

গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই আবদুস সাত্তারের নেতৃত্বে সাদাপোশাকে একটি দল গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সেখানে গিয়েছিল। সে সময় অতর্কিত হামলায় মাদক কারবারি ও দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্রের আঘাতে কনস্টেবল আনোয়ারকে গুরুতর জখম করে। উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার মোল্লা ২০১৮ সালের ১০ ফেব্রুয়ারি পুলিশ বাহিনীতে যোগ দেন। তাঁর বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখন্দ গ্রামে। এ ঘটনায় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ