মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
পতিত স্বৈরাচারের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ: মাহদী আমিন প্রত্যর্পণ চুক্তিতে ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে এক বছর পার করলেন মলি ফ্যালকো কিউআর কোড কী ও কেন এর জনপ্রিয়তা বাড়ছে অ্যাসোসিয়েট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দেশে হাম ও উপসর্গে এক দিনে আরও ৯ জনের মৃত্যু মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ বেনাপোলে ককটেল বিস্ফোরণে আহত দুই শ্রমিক নেতা দেশে অ্যান্টিবায়োটিক প্রতিরোধে বছরে সোয়া লাখ মানুষের মৃত্যু অস্ট্রেলিয়ায় শফিকুর রহমানকে প্রবাসী বাংলাদেশিদের উষ্ণ অভ্যর্থনা

ফতুল্লায় গোয়েন্দা তথ্যে গিয়ে হামলার শিকার পুলিশ কনস্টেবল

প্রতিবেদকের নাম

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। এতে ধারালো অস্ত্রের আঘাতে মো. আনোয়ার হোসেন (৩২) নামে এক পুলিশ কনস্টেবল প্রাণ হারিয়েছেন। তিনি নারায়ণগঞ্জ সদর মডেল থানার শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। গত রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ঘটনার সময় আনোয়ার হোসেনের সঙ্গে সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন। তিনি সেখান থেকে কোনোমতে পালিয়ে আত্মরক্ষা করতে পারলেও তাঁর শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তথ্য সংগ্রহের সময় হঠাৎ দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায় বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, সাদা পোশাকে দায়িত্ব পালনকালে এই দুই কর্মকর্তা আক্রান্ত হন। হামলায় কনস্টেবল আনোয়ার গুরুতর আহত হয়ে মারা যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ