মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিলবোর্ডের বাতিও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ রায়গঞ্জে বসতবাড়ী পুনঃ নির্মানে বাঁধা প্রদান ও উচ্ছেদের পায়তারা রাজধানীর খিলগাঁও তালতলা ফুটপাত অবৈধ দখল ও চাঁদাবাজদের অভয়ারণ্য রাজবাড়ীর দৌলতদিয়া বাস ডুবি: মৃতের সংখ্যা বেড়ে ২৬ গফরগাঁও সহকারী কমিশনার (ভূমি) এর পদোন্নতি রায়গঞ্জে হত্যা উদ্দেশ্য রাস্তা অবরোধ করে ব্যাবসায়ী পিতা পুত্রকে মারপিট, থানায় মামলা, গ্রেফতার ১ রায়গঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি ও এলাকাবাসীর কর্মসূচি গফরগাঁও ভূ‌মি অ‌ফি‌সের দুনী‌তির অ‌ভি‌যোগ জাতীয় রিলস বিজয়ী ইমন সাদীর প্রথম চলচ্চিত্র ‘খেয়া’: স্বপ্ন এখন রুপালি পর্দায় যশোরের সংরক্ষিত নারী আসনে রাজপথের ‘অগ্নিকন্যা’ অ্যাডভোকেট মুক্তিকে চায় এলাকাবাসী

অবৈধ মুঠোফোন বন্ধ হবে কাল থেকে

প্রতিবেদকের নাম
add

মোঃ মাহবুবুল আলম খান

দেশে আগামীকাল শুক্রবার থেকে নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম শুরু হবে। তিন মাস ধরে এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলছিল। তবে এত দিন অবৈধ শনাক্ত হলেও মুঠোফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হয়নি।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাল ১ অক্টোবর থেকে অবৈধ মুঠোফোন শনাক্ত ও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্নের কার্যক্রম চূড়ান্তভাবে শুরু হচ্ছে। সংস্থাটি গ্রাহককে মুঠোফোন কেনার সময় যাচাই করে দেখার অনুরোধ জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রারের (এনইআইআর) কার্যক্রমের আওতায় মুঠোফোন কেনার আগে ফোনের মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরূপ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠিয়ে বৈধতা যাচাই করতে হবে। বৈধভাবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা, কেনা অথবা উপহার পাওয়া অনুমোদিত সংখ্যক মুঠোফোন ব্যবহারের আগে www.neir.btrc.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

বিটিআরসি আমদানিকারক, উৎপাদনকারী ও বিক্রেতাকে অবৈধভাবে মুঠোফোন আমদানি, উৎপাদন অথবা বিক্রির সঙ্গে জড়িত না হওয়ার অনুরোধ জানিয়েছে। নইলে অবৈধ মুঠোফোনের মূল্য ফেরত দিতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

add

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ