সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আগস্টের ২২ দিনে ২১৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা পাঁচ হাজার টাকা আর অদম্য সাহসে ক্যাফে গড়ে তুললেন নাসরিন নওরোজ স্বপ্না তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি: নিখোঁজ ১২, উদ্ধার ১ প্রেক্ষাপট: গুম-মৃত্যুর ঘটনা-নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের জন্য হচ্ছে নতুন অধিদপ্তর ভুল বোঝাবুঝি আলোচনার মাধ্যমে নিরসন হবে: ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন বাংলাদেশে বৃটেনের সহায়তা অর্ধেক কমানোর প্রভাব: সুন্দরবনের জলবায়ু প্রকল্প বন্ধের পথে ইলিয়াস আলী গুমের মামলা: উইং কমান্ডার সাইফুর রহমানকে কারাগারে পাঠানোর নির্দেশ মুন্সিগঞ্জের শ্রীনগরে পুকুর ঘাটে খেলতে গিয়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী আশিক মাহমুদ রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর দায়বদ্ধতা জরুরি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ড. মেহযেব চৌধুরীর সায়েন্স ফিকশন সিনেমা ‘ব্রিচ

প্রতিবেদকের নাম

টানটান উত্তেজনার সায়েন্স ফিকশন সিনেমা ‘ব্রিচ’ এখন অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। ভবিষ্যতের পৃথিবীতে প্রযুক্তির অতিরিক্ত নির্ভরতা কীভাবে মানবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, সেই ভয়াবহ চিত্রই ফুটে উঠেছে এই চলচ্চিত্রে। ছবিটির কাহিনীর সহ-লেখক ড. মেহযেব রহমান চৌধুরী, যিনি একাধারে উদ্ভাবক, অপরাধবিজ্ঞানী, প্রশিক্ষক এবং ফৌজদারি আইনের ব্যারিস্টার হিসেবে পরিচিত। তিনি ‘এমএবিএমএটি ক্রাইম সিন ইমেজিং রোভার’ নামক একটি উদ্ভাবন তৈরি করেছেন, যা নাসা (NASA) এবং আমেরিকান বার অ্যাসোসিয়েশন (ABA) থেকে ভূয়সী প্রশংসা পেয়েছে। বর্তমানে তিনি বৃটেনের নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটিতে অধ্যাপনার পাশাপাশি সায়েন্স ফিকশন সাহিত্যচর্চায় যুক্ত আছেন।

‘ব্রিচ’ সিনেমায় ভবিষ্যতের পাঁচটি শিহরণজাগানো ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা শেষ পর্যন্ত একটি অখণ্ড গল্পে রূপ নেয়। প্রযুক্তির নিয়ন্ত্রণহীনতা ও সামাজিক কাঠামোর ভাঙন কীভাবে মানবজাতিকে সহনশীলতার চূড়ান্ত সীমায় ঠেলে দেয়, তা এই ছবির মূল উপজীব্য। সিনেমাটি পরিচালনা করেছেন রয় হুয়াং, নিক আজারো, স্টিফেন আইজেনম্যান, আলেকজান্দ্রা চেনজেক, ব্রুনো সেন্টোফ্যান্ট ও ডেস্টিনি ইজলে। থমাস আর আর্থারটন ও সুজানা আভেটিসিয়ানের প্রযোজনায় নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন জেনিফার সান বেল, সোফি কেনেডি ক্লার্ক ও জ্যানেট কার্টারসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ