বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন চৌধুরী আশিক মাহমুদ

প্রতিবেদকের নাম

দেশের বিনিয়োগ পরিবেশকে আরও গতিশীল করতে গঠিত নতুন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম একীভূত করে এই নতুন প্রতিষ্ঠানটি গঠন করা হয়েছে। এখন থেকে দেশের সব ধরনের বিনিয়োগ সংক্রান্ত কার্যক্রম এই সংস্থার মাধ্যমেই পরিচালিত হবে।

গত শুক্রবার (২১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৩’-এর ধারা ৮-এর (৫) অনুযায়ী তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এই গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য এই দায়িত্ব কার্যকর থাকবে। তবে দায়িত্ব গ্রহণের পূর্বশর্ত হিসেবে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, তার নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এর মাধ্যমে দেশের বিনিয়োগ খাতের প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ