রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূয়া কাজীর রমরমা ব্যবসা; বিপাকে অর্ধাশতাধিক কিশোর কিশোরীর অভিভাবক স্থানীয় নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করলেন জামায়াতের আমির শফিকুর রহমান যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হলে বাতিল হতে পারে ভিসা: মার্কিন দূতাবাস আইজিপি: চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন জাপান থেকে রাষ্ট্রদূতকে ফেরানোর সিদ্ধান্ত নিজস্ব: শামা ওবায়েদ কারো প্রতি আমার সন্দেহ নেই -: আসিফ আকবর আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী বলা হয় ফেসবুকে পোস্ট দিয়ে অসুস্থ এসিল্যান্ডের হাসপাতালে ভর্তি স্বামীর আলিঙ্গনে স্ত্রীর পাঁজরের ৫ হাড় ভেঙে হাসপাতালে কক্সবাজারের হোটেলে অগ্নিকাণ্ড: রক্ষা পেলেন তিন শতাধিক পর্যটক

ইউপি নির্বাচনের সময়সূচি ঠিক করতে বৈঠকে নির্বাচন কমিশন

প্রতিবেদকের নাম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি ও দিনক্ষণ চূড়ান্ত করার লক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এক গুরুত্বপূর্ণ বৈঠক শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকে কমিশনের অন্য চার কমিশনার এবং সিনিয়র সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। গত রোববার (১১ অক্টোবর) ইসির এক চিঠি বলা হয়েছে, ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত রোববার ইসির পক্ষ থেকে এক চিঠিতে এই বৈঠকের কথা জানানো হয়। বৈঠকে এজেন্ডা হিসেবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ এবং স্থানীয় সরকার পরিষদের নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় আলোচনার জন্য রাখা হয়েছে। একই সঙ্গে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ, পার্সোনালাইজেশন সেন্টারের মেশিন রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট ও বকেয়া বিল পরিশোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সভায় ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবারের সভায় ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ নির্ধারণ ও ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী জানুয়ারি মাস থেকে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে।

কমিশনের কৌশলগত দিক নিয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, তাদের লক্ষ্য হলো পবিত্র রমজানের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিনটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এরপর পর্যায়ক্রমে অবশিষ্ট ধাপগুলোতে নির্বাচনের আয়োজন করা হবে। আজকের বৈঠকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই চূড়ান্ত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ