শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বোর্ডে এইচএসসিতে পাস প্রায় ৪৬ শতাংশ, বাদ পড়েনি জিপিএ-৫ গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ১৩ কিলোমিটার এলাকায় ছুটি এইচএসসি পরীক্ষায় ৫২.১২ শতাংশ উত্তীর্ণ, ৪০ হাজার শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন চাকরি থেকে বরখাস্ত বিতর্কিত সাবেক ডিবিপ্রধান হারুন এইচএসসি পরীক্ষায় এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ উত্তর প্রদেশে বিজেপি নেতাদের মান-অভিমান ভুলতে অমিত শাহর নির্দেশ জাপান সফরে ৬৩০ কোটি ডলার বিনিয়োগের সম্ভাবনা: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ: তাহসিফ নদীতে ঝাঁপ দেন, আমি পালিয়ে আসি যশোর বোর্ডে এইচএসসির পাশের হার ও জিপিএ-৫ কমেছে মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমিংয়ের এক অন্যরকম দুনিয়া

এইচএসসি পরীক্ষায় এবারও দেশসেরা নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ

প্রতিবেদকের নাম

উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রকাশিত ফলাফলে এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষাবোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি থেকে মোট ১৫৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে ১৫৫১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, যা শতকরা হিসেবে ৯৯.৯৪ শতাংশ। এছাড়াও প্রতিষ্ঠানটি থেকে ৫৬১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৯৪ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা শাখায় ১৮০ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে এবং তাদের মধ্যে ৬৯ জন জিপিএ-৫ অর্জন করেছে। মানবিক বিভাগ থেকে ৩১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ সফলতার সাথে ৯৮ জন জিপিএ-৫ পেয়েছে। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়ায় সব বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, যার ফলে সে অকৃতকার্য হয়েছে। এটি না ঘটলে শতভাগ পাশের রেকর্ড বজায় থাকত।

পরীক্ষায় সাফল্যের পেছনে শিক্ষকদের নিয়মিত ক্লাস, বিশেষ কোচিং, হোম ভিজিট এবং গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তদারকি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান। তিনি আরও বলেন, নিয়মিত মাসিক পরীক্ষা এবং টিউটোরিয়ালগুলোর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রস্তুতির সর্বোচ্চ চেষ্টা করেছি। ফলাফল নিয়ে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় জানান, পরীক্ষার সময় কিছুটা আতঙ্ক কাজ করলেও শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের নিজেদের বিশ্বাসের কারণেই এই সাফল্য সম্ভব হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, যখন রেজাল্ট প্রকাশ হবে শুনেছি তখন থেকেই মনে একটা ভয় কাজ শুরু করে।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা এই অর্জনকে পুরো নরসিংদীবাসীর সাফল্য হিসেবে অভিহিত করেছেন। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। ২০০৮ সালে ৯৯ শতাংশ পাশের হারের পর থেকে বিভিন্ন বছর ঢাকা বোর্ডসহ জাতীয় পর্যায়ে সেরা অবস্থানে ছিল কলেজটি। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা তিন বছর ঢাকা বোর্ড তথা সারা দেশে শতভাগ পাশের হারে দ্বিতীয় স্থান অর্জনের মতো গৌরবময় ইতিহাস রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটির। তবে বিশ্বাস ছিল আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল অর্জন করব। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাশের হার ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা। উল্লেখ্য, প্রতিষ্ঠানটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর ২০০৮ সালে প্রথম ফলাফলে পাশের হার ৯৯%, ২০০৯ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে পঞ্চম এবং সমগ্র বাংলাদেশে ষষ্ঠ স্থান, ২০১০ সালে শতভাগ পাশসহ ঢাকা বোর্ডে চতুর্থ স্থান, ২০১১ সালে ঢাকা বোর্ডে সপ্তম, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ