সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক : জিএম কাদের জুলাই আন্দোলনে রামপুরায় দুজনকে হত্যা মামলার রায় ২৮ জুন ছাতকে ১ লাখ ২৬ হাজার শলাকা ভারতীয় নিষিদ্ধ ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি উদ্ধার প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর ঘণ্টাকাল বৃষ্টিতেই জলাবদ্ধতা: ৬৭ নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত, দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি খুলনায় সোনাডাঙ্গা মডেল থানার ওসির সাথে ‘নিরাপদ খুলনা চাই’ থানা কমিটির মতবিনিময় হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি বেনজীরকে কীভাবে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে? তিউনিসিয়ার জালে ৫ গোল, বিশ্বকাপ মাতিয়ে শুরু সুইডেনের যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘিরে ট্রাম্পপন্থিদের উচ্ছ্বাস, স্পষ্ট ব্যাখ্যা চায় ডেমোক্র্যাটরা

এই বাজেট বিএনপি নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক : জিএম কাদের

নিজস্ব প্রতি‌বেদক ঃ

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে সরকার ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভূক্তিমূলক অর্থনীতির অগ্রযাত্রা’ বললেও জাতীয় পার্টি এই বাজটকে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও জনতুষ্টিমূলক বলে মনে করেন। দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, গণতান্ত্রিক বাজেট কি এটা পরিষ্কার হয়নি আমার কাছে।

সোমবার (১৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেটের ওপর জাতীয় পার্টির প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বাজেটে বর্ণিত আর্থ সামাজিক পরিস্থিতি উন্নয়নের জন্য এ মুহূর্তে জরুরি রাজনৈতিক স্থিতিশীলতা। আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার মাধ্যমে তাদের সমর্থক বৃহৎ জনগোষ্ঠীকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা হয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক অধিকার বহাল না করলে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন কঠিন হবে।

জিএম কাদের বলেন, আওয়ামী লীগের সমর্থকদের সামাজিক ও অর্থনৈতিক অর্থাৎ তাদের ব্যবসা-বাজিণ্যের নিরাপত্তা যদি নিশ্চিত না করা হয় সেইক্ষেত্রে এই জনগোষ্ঠীর অর্থনীতিতে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা মনে করি দেশ একটি সংকটকাল অতিক্রম করছে। সংকটের মাত্রা এবং গভীরতা এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না। তবে, সেটা যে বিশাল এ বিষয়ে সংশয় থাকা উচিত নয়। সে পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্য অর্থাৎ প্রতিহিংসা, বিদ্বেষ ভূলে দল-মত নির্বিশেষে সব নাগরিকদের একতাবন্ধ করতে হবে। দেশবাসীর সম্মিলিত প্রচেষ্টাই এ সংকট থেকে আমাদের স্বস্থি এবং মুক্তি দিতে পারে। এটা সম্ভব হলেই সম্ভবত বাজেটকে ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তি মূলক অর্থনীতির অভিযাত্রা’ হিসাবে গণ্য করা যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ