মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুই দিন মর্গে পড়ে ছিল কিশোরের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি, অপহরণের নাটক সাজিয়ে হাতিয়ে নেওয়া হলো কারাবন্দি ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের ঢাকায় ২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, অর্ধেকই বরাদ্দ নারীদের জন্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে রাজস্ব কাঠামোকে জনবান্ধব করার আহ্বান প্রধানমন্ত্রীর মাত্র তিনজন শ্রোতার জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক পেলেন সংগীতশিল্পী একন খাবারে খাসির মাংসের অভাব: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের পিঁড়ি ছেড়ে চলে গেলেন প্রবাসী বর এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর: ২০২৮ সাল থেকে কার্যকর হচ্ছে বড় পরিবর্তন এসএসসি ফল পুনর্নিরীক্ষণে রেকর্ড ১৩ লাখ আবেদন, নতুন নীতিমালা তৈরির উদ্যোগ ট্রাম্পের জনপ্রিয়তা কমে সর্বনিম্ন ৩৩ শতাংশে: রয়টার্স/ইপসোস জরিপ প্রেক্ষাপট: সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন

এপ্রিল-মার্চ হবে নতুন অর্থবছর: ২০২৮ সাল থেকে কার্যকর হচ্ছে বড় পরিবর্তন

প্রতিবেদকের নাম

বাংলাদেশে বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত অর্থবছর চললেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৮-২৯ অর্থবছর থেকে তা ১ এপ্রিল শুরু হয়ে ৩১ মার্চ শেষ হবে। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সরকারের এই নতুন সিদ্ধান্তের ফলে ২০২৭-২৮ অর্থবছরটি একটি ট্রানজিশনাল বা মধ্যবর্তী বছর হিসেবে গণ্য হবে। এই পরিবর্তনের অংশ হিসেবে ২০২৭-২৮ অর্থবছরটি জুলাই থেকে মার্চ পর্যন্ত মাত্র নয় মাসে সম্পন্ন করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ক্যালেন্ডার অনুযায়ী সরকারের সকল আর্থিক কার্যক্রম পরিচালিত হবে। এই পরিবর্তনের জন্য সংবিধান এবং ‘জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭’-এর প্রয়োজনীয় সংশোধনী আনার প্রক্রিয়া শুরু হবে।

অর্থবছর পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে বর্ষাকালীন উন্নয়ন কার্যক্রমের সীমাবদ্ধতাকে চিহ্নিত করা হয়েছে। বর্তমানে জুলাই ও আগস্ট মাসে বর্ষার কারণে অবকাঠামোগত উন্নয়ন কাজ ব্যাহত হয়, যা কাজের মান কমিয়ে দেয় এবং জনদুর্ভোগ বাড়ায়। সরকার মনে করছে, অর্থবছর এপ্রিল থেকে মার্চ পর্যন্ত করা হলে বর্ষা মৌসুম শুরুর আগেই উন্নয়ন প্রকল্পগুলোর কাজ শেষ করা সম্ভব হবে।

এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, অর্থ বিভাগ এবং লেজিসলেটিভ বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে। পাশাপাশি, সরকারের আর্থিক ব্যবস্থাপনার সাথে যুক্ত বিভিন্ন প্রযুক্তিগত সিস্টেমেও প্রয়োজনীয় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ