মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ অভিযানের ধারাবাহিকতায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার বিয়ে ছাড়াই সুখী এই বলিউড সুন্দরীরা টোল আদায়ে অনিয়ম: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২০ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার নাটোরে জুট মিলে ডাকাতি: লুণ্ঠিত মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার উলিপুরে বাইপাস সড়ক দ্রুত শুরুর দাবিতে মানববন্ধন নাটোরে তিন দিনব্যাপীঃ ২৫ জাতের আম ও ৩৭ প্রজাতির দেশীয় ফলের সমাহার, ফল মেলা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর নামে কোটি টাকার পণ্য সহ রাজস্ব কর্মকর্তাসহ আটক-৩ চাঁদপুর জেলায় ৩লাখ ৬৬ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে বিশিষ্ট আলেম হাফিজ মাওলানা আলহাজ্ব জামাল উদ্দিন আর নেই

কে জিতবেন গোল্ডেন বুট? তিন তারকার তুমুল লড়াই

স্পোর্টস ডেস্ক ঃ

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড— তিন মহাতারকা যেন বিশ্বকাপ কাঁপাচ্ছেন। আগের ম্যাচে মেসি একটু এগিয়ে ছিলেন। কিন্তু এবার তিনজনই যেন পাশাপাশি। কেউ কারে নাহি ছাড়ে, সমানে সমান।

অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপে গোলের রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন আর্জেন্টাইন তারকা মেসি। অন্যদিকে ইরাকের বিপক্ষে জোড়া গোলে রাত রাঙালেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। পাশাপাশি সেনেগালের বিপক্ষে দুই গোল করে আলিং হালান্ডও জানান দিলেন তিনিও মেসি-এমবাপ্পে থেকে পিছিয়ে নেই। ফুটবলের তিন তারকা মিলে যেন উপহার দিলেন বিশ্বকাপে বিশ্ব কাঁপানো একটি দিন।

আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করায় একটু এগিয়ে আছেন মেসি। আজ পেনাল্টি কাজে লাগাতে পারলেই হয়তো টানা দুই ম্যাচে হ্যাটট্রিক হয়ে যেত ফুবলের জাদুকরের। কিন্তু সে সুযোগটি নষ্ট করেন তিনি। তবে বিশ্বকাপ ক্যারিয়ারে পেনাল্টি কাজে লাগাতে পারলেন না এই নিয়ে তিনবার, বিশ্বকাপ ইতিহাসে যা রেকর্ড।

আলজেরিয়া ম্যাচেই মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে মেসি রেকর্ডটি শুধু একার করে নেননি, নতুন উচ্চতায়ও তুলে নিয়েছেন।

এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা (২৮টি), সবচেয়ে বেশি জয় (১৮) ও সবচেয়ে বেশি মিনিট (২ হাজার ৪৮৯) খেলার রেকর্ডও গড়েছেন লিওনেল মেসি।

গোলের রেকর্ডে মেসির ঠিক পেছনেই ছুটছেন এমবাপ্পে। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে দুই গোলের পর সোমবার সেনেগালের বিপক্ষে করেছেন আরও দুটি।

বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির গোল ২৮ ম্যাচে ১৮টি। আর এমবাপ্পে ১৬ ম্যাচেই দিয়েছেন ১৬টি গোল।

অন্যদিকে আলিং হালান্ডের প্রথম বিশ্বকাপ এটি। কিন্তু প্রথম দুই ম্যাচেই নিজের জাত চিনিয়ে দিয়েছেন নরওয়ের এই ফরোয়ার্ড।

বিশ্বকাপ অভিষেকে ইরাকের বিপক্ষে জোড়া গোল করেন তিনি। সেনেগালের বিপক্ষেও সোমবার জোড়া গোল করে জেতালেন নরওয়েকে। ফলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা দল দুই ম্যাচে নিশ্চিত করে ফেলল নকআউট পর্ব।

বিশ্বকাপ ফুটবলে মোট গোলের লড়াইয়ে তিনি মেসি-এমবাপ্পের পিছু নিতে পারবেন কি না, তা এখনই বলা সম্ভব নয়। তবে এবারের আসরে গোল্ডেন বুটের লড়াইয়ে টিকে আছেন ভালোভাবেই।

শেষ পর্যন্ত এই তিন তারকার মধ্যে কে জিতবেন— তা নিয়ে লড়াই যে রোমাঞ্চকর হচ্ছে তা নিশ্চিতভাবেই বলা যায়। শিরোপার লড়াইয়ের জন্য আরও অপেক্ষা করতে হবে। তবে গোল্ডেন বুটের লড়াই দারুণভাবে জমে উঠেছে একদম শুরু থেকেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ