সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি নিষ্কাশনের খাল বন্ধ করায় জলাবদ্ধতা, বিপাকে এলাকাবাসি বিশ্বমানের উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে – উপপরিচালক মোঃ আব্দুর রফিক ফুলবাড়ী ব্র্যাক অফিসে হাঁসের বাচ্চা পালন প্রশিক্ষণ ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত গোদাগাড়ীতে মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড প্রদর্শন করে শিক্ষার্থীদের শপথ ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা পর্যটন খাতের অগ্রগতির বার্তা নিয়ে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের সুফি নাইটস আয়োজন জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণা প্রয়োজন : মির্জা ফখরুল দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার ব্রাজিলের বিপক্ষে ১০ ‘ভিনদেশি’ নিয়ে মাঠে নেমেছিল মরক্কো!

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি ঃ

ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা আজ রবিবার ১৪ জুন খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমরা শহরের ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা পালন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে সভা করছি। গত বছর ডেঙ্গুতে অনেক শিশু মারা গেছে। এবার এই সংখ্যা আরও বেশি হতে পারে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনার পূর্ব-প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

আপনাদের মাধ্যমেই সচেতনতার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। তিনি আরও বলেন, স্কুলের ব্যাপারে যে সকল ভালো প্রস্তাব এসেছে এগুলো নিয়ে আমরা কাজ করবো। আমরা আপনাদের সহযোগিতা চাই। স্ব স্ব জায়গা থেকে কাজ করলে সিটি কর্পোরেশনের বোঝা কমবে।

বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে তিনি বলেন, শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোর বর্জ্য ব্যবস্থাপনায় রাজশাহী শহরকে আমরা মডেল হিসেবে নিয়ে কাজ করছি। প্রয়োজনে টাকার বিনিময়ে প্লাস্টিক ও পলিথিনবর্জ্য সিটি কর্পোরেশন কিনে নিবে। বাজার ব্যবস্থাপনা নিয়েও আমরা কাজ করতে চাই।

ডোবা-নালা, পানি জমাট বাঁধে এমন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সচেষ্ট থাকতে হবে। কেউ যদি দায়িত্বে অবহেলা করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। শহরকে সুন্দর করতে সবার সহযোগিতা প্রয়োজন।

খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় সচিব মো: রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আনিসুর রহমান।

জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহামন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। ডেঙ্গু সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন কেসিসি’র ভেটেরিনারি অফিসার ড. পেরু গোপাল বিশ^াস।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধ কার্যক্রম বিষয়ক মতামত তুলে ধরেন।
সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা-কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক-সহ মোটর- বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ