রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শহীদ মিনারে সমাবেশের অনুমতি না পাওয়ায় ক্ষুব্ধ রাষ্ট্র সংস্কার আন্দোলন, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ: পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় স্বার্থ ও আলোচনার অগ্রগতির ভিত্তিতে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শিল্পখাতে নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবি ডিসিসিআইয়ের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে ক্যারিয়ার এক্সপোর ষষ্ঠ আসর অনুষ্ঠিত সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ কানাডার পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপ, পাল্টা ব্যবস্থা নেয়ার ঘোষণা

খুলনায় বাল্য বিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি ঃ

বাল্য বিবাহরোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা আজ বৃহস্পতিবার ২৫ জুন খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি-বেসরকারি উভয় দপ্তরকে সমন্বিতভাবে ডাটাবেইজ তৈরি করে কাজ করতে হবে এবং এসডিজি-কে আমলে নিয়ে যতটা সম্ভব কাজের আওতা বৃদ্ধি করতে হবে।

তিনি বলেন, প্রতিটি জেলায় বিবাহ রেজিস্ট্রি এবং নোটারী পাবলিকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে সভা করে তাদের এ বিষয়ে সতর্ক করতে হবে।

পাশাপাশি বাল্যবিবাহের এবং ডিজিটাল আসক্তির কুফল সম্পর্কে কিশোর-কিশোরী ও অভিভাবকদের সচেতন করতে হবে। বাল্যবিবাহরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ভিডিও কন্টেন্ট প্রচারের নির্দেশনা দেন তিনি।

তিনি আরও বলেন, কোন জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে।

সভায় জানানো হয়, প্রতিটি থানায় একজন করে শিশুসুরক্ষা কর্মকর্তা রয়েছেন যার নিকট বাল্যবিবাহের তথ্য দিলে, বাল্যবিবাহ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং বাল্যবিবাহ প্রতিরোধে টোল ফি হটলাইন ১০৯,৯৯৯ ও ১০৯৮ নাম¦ারে যোগাযোগ করা যাবে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো: মনজুর আলম, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, ইউনিসেফ খুলনার চিফ মো: কাওসার হোসাইন-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ