শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়ানডে বা টি-টোয়েন্টির চেয়ে টেস্ট খেলাতেই বেশি আগ্রহ শান্তর টাঙ্গাইলে বিয়ের রাতেই হৃদরোগে আক্রান্ত বরের মৃত্যু ঈশ্বরদীতে জেলি মেশানো ১০ কেজি চিংড়ি জব্দ, ব্যবসায়ীকে জরিমানা আইইউবিতে ব্যবসায় শিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ক সিম্পোজিয়াম অনুষ্ঠিত আলেমরা দশ দিকে বিভক্ত কেন, প্রশ্ন খালিদ হোসেনের সাহিত্যে নোবেল পেলেন কানাডীয় লেখক অ্যান কারসন যুক্তরাষ্ট্রে ওপিটি কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই নিয়ে বিয়ে জালিয়াতি ভোটার তালিকা থেকে নাম বাদ: বেঙ্গালুরুতে প্রতিবাদে প্রকাশ-ধ্রুব গত ১৭ বছরের অনিয়ম-দুর্নীতি বন্ধ করেছি: স্থানীয় সরকারমন্ত্রী

খুলনার দিঘলিয়ায় সড়কের দুই পাশে অবৈধ দখল জনদুর্ভোগ চরমে

প্রতিবেদকের নাম

খুলনা প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলা বারাকপুর বাজারসহ সেনহাটি বাজার থেকে সাগর মিল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও স্থাপনা গড়ে ওঠায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

কতিপয় স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী কিছু ব্যক্তি ও ব্যবসায়ী রাস্তার পাশে দোকান, শ্মশানের সামনে টংঘর ফল কলা বিক্রি, নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালামাল রেখে সড়ক সংকুচিত করে ফেলেছেন। ফলে প্রতিদিন যানজট, দুর্ঘটনা ও পথচারীদের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের দুই পাশে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে অস্থায়ী দোকানপাট ও ক্রিসেন্ট ঘাট মসজিদের সিঁড়ি বসানো হয়েছে। কোথাও কোথাও দোকানের মালামাল সামগ্রী ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচলের জন্য রাস্তার অনেক অংশ অকার্যকর হয়ে পড়েছে।

বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও কিছুদিন পর আবারও দখলদাররা আগের অবস্থায় ফিরে আসে। ভ্যান চালক ও ইজিবাই চালকরা বলেন, রাস্তা সরু হয়ে যাওয়ায় প্রতিদিন যানজটে সময় নষ্ট হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই বাধা সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের চলাফেরা।

এছাড়া রাতের বেলায় অবৈধ স্থাপনার কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায় এ রাস্তায় চলে সাগর জুটমিল পণ্য বহনকারী ট্রাক ক্রসিং এ সমস্যার বিঘ্ন বেশি হয়। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

তারা বলেন, জনস্বার্থে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে, অন্যথায় ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ