রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও হুঁশিয়ারি

গরুর মাংস খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না

প্রতিবেদকের নাম

নিজস্ব প্রতিবেদক ঃ পবিত্র ঈদুল আজহায় কম-বেশি সবাই গরুর মাংস খেয়ে থাকেন। তবে অতিরিক্ত মাংস খাওয়ার পর কিছু খাবার খেলে তা শরীরের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে পুষ্টি বিজ্ঞানীরা সতর্ক করেছেন। বিশেষ করে গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত কোনো খাবার খাওয়া একেবারেই উচিত নয়।

পুষ্টিবিজ্ঞানীদের মতে, প্রতিটি খাবারেরই নিজস্ব হজম প্রক্রিয়া বা পাচন ক্ষমতা রয়েছে- কারো কম, কারো বেশি। তাই এক পদের ভরপেট খাবারের পর অন্য কোন খাবারটি মুখে তুলছেন, তা নিয়ে একটু সাবধান হওয়া জরুরি।

মাংস ও দুধ-দুটি খাবারেই রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। যখন আপনি গরুর মাংস খাওয়ার পরপরই দুধ বা দুগ্ধজাত খাবার খান, তখন শরীরে একসঙ্গে অতিরিক্ত প্রোটিনের চাপ পড়ে। আমাদের পরিপাকতন্ত্র বা পাচন ক্ষমতা হঠাৎ এত ভারী প্রোটিনের ধাক্কা সহজে সহ্য করতে পারে না। ফলে পেট ও লিভারের ওপর বাড়তি ধকল যায়, যা পরিপাকতন্ত্রকে ক্রমশ দুর্বল ও ক্ষতিগ্রস্ত করে তোলে।

যেহেতু মাংস এবং দুধ দুটি খাবারই হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় নেয়, তাই এগুলো পেটে গিয়ে একে অপরের বিরুদ্ধে কাজ করতে শুরু করে। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের পেটের ওপর। ফলে বুক জ্বালাপোড়া, গ্যাসের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।

শুধু তাই নয়, এই দুই ভারী খাবারের বৈরি মিলনে রক্তের চাপ বেড়ে হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে এটি মারাত্মক অ্যালার্জি, ত্বকের নানা রোগ এবং এমনকি পেটে আলসারের মতো জটিল রোগেরও কারণ হয়ে দাঁড়ায়।

তাই এই ঈদের আনন্দকে বিষাদে রূপ দিতে না চাইলে মাংস খাওয়ার পরপরই ভুলেও দুগ্ধজাত খাবার খাওয়া চলবে না। আর যদি লোভ সামলাতে না পেরে বা ভুলবশত খেয়েই ফেলেন, তবে বিছানায় অলস শুয়ে না থেকে ঘরের মধ্যে বা বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন, যাতে হজম প্রক্রিয়া কিছুটা গতি পায়।

তবে সবচেয়ে নিরাপদ উপায় হলো, মাংসের ভারী খাওয়া-দাওয়া শেষ করার অন্তত দুই ঘণ্টা পর দুধ বা মিষ্টিজাতীয় ডেজার্ট খাওয়া। এতে আপনার রসনা তৃপ্তিও হবে পূর্ণ, আর শরীরটাও থাকবে একদম চনমনে ও সুস্থ!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ