শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

গোদাগাড়ীতে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন মেলা অনুষ্ঠিত

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি :

মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই মেলার আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় এই কর্মসূচির আয়োজন করে উপজেলা পর্যায়ের বাছাই ও বাস্তবায়ন কমিটি।

গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মো. মুজিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপেজলা মাধ্যিমক একাডেমিক সুপারভাইজারে মাহাম্মদ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আহ্বায়ক সাইদুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী জেলা শিক্ষক ফেডারেশনের সভাপতি ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং গোদাগাড়ী পৌর আমীর মো. আনারুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশিষ্ট সমাজসেবক ডা. সাইফুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের নিজেদের উদ্ভাবিত নানামুখী বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শন করেন। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তরুণ বিজ্ঞানীদের মেধার ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তা-চেতনায় উদ্বুদ্ধ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ