মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

গ্লোবাল ব্র্যান্ড পিএলসির নতুন লেনোভো অল-ইন-ওয়ান পিসি: জানুন বর্তমান দাম

প্রতিবেদকের নাম

বাংলাদেশের বাজারে নতুন লেনোভো এ১০০ মডেলের অল-ইন-ওয়ান পিসি নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। কমপ্যাক্ট ডিজাইনের এই কম্পিউটারে মনিটর ও পিসির প্রধান অংশগুলো একই কাঠামোতে যুক্ত থাকায় ডেস্কের জায়গা বাঁচে এবং ব্যবহারের পরিবেশ থাকে পরিপাটি। ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান, করপোরেট অফিস, হাসপাতাল কিংবা বাসাবাড়ির দৈনন্দিন কাজের জন্য এটি একটি আদর্শ সমাধান। ডিভাইসটি ক্লাউড গ্রে রঙের সাথে বাজারে পাওয়া যাচ্ছে এবং এর সাথে মিলছে এক বছরের ওয়ারেন্টি সুবিধা। বাজেটবান্ধব এ কম্পিউটারে মনিটর ও কম্পিউটারের সব প্রয়োজনীয় উপাদান একই ডিভাইসে যুক্ত থাকায় আলাদা করে ডেস্কটপের বিভিন্ন যন্ত্রাংশ সেটআপ করার প্রয়োজন নেই। ফলে ডেস্কে জায়গা সাশ্রয়ের পাশাপাশি কর্মপরিবেশ রাখা যায় পরিপাটি। ফলে দৈনন্দিন কম্পিউটিং, ইন্টারনেট ব্রাউজিং, অফিসের কাজ ও একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহারে প্রয়োজনীয় পারফরম্যান্স পাওয়া যাবে। ফলে ছবি, ভিডিও ও বিভিন্ন ডিজিটাল কনটেন্ট দেখার ক্ষেত্রে পাওয়া যাবে স্বচ্ছ ও প্রাণবন্ত দৃশ্যমান অভিজ্ঞতা। ফলে আলাদা করে এসব আনুষঙ্গিক যন্ত্র কেনার প্রয়োজন হবে না।

ডিভাইসটির পারফরম্যান্স নিশ্চিত করতে এতে যুক্ত করা হয়েছে চার কোর ও চার থ্রেডের ইন্টেল এন১০০ প্রসেসর, যা ৩ দশমিক ৪ গিগাহার্জ পর্যন্ত টার্বো গতি দিতে সক্ষম। এর সাথে ৮ গিগাবাইট ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ গিগাবাইট পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি দেওয়া হয়েছে, যা দ্রুত কম্পিউটার চালু করা ও ফাইল ব্যবস্থাপনায় সহায়ক। গ্রাফিক্সের কাজের জন্য এতে আছে ইন্টিগ্রেটেড ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স কার্ড।

ভিজ্যুয়াল অভিজ্ঞতার জন্য এতে ব্যবহার করা হয়েছে ২৩ দশমিক ৮ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, যার রেজল্যুশন ১৯২০ বাই ১০৮০ পিক্সেল। ২৫০ নিটস উজ্জ্বলতার এই স্ক্রিনে ৯৯ শতাংশ এসআরজিবি কালার কাভারেজ পাওয়া যায়, যা ভিডিও দেখা বা সৃজনশীল কাজের জন্য উপযোগী। এছাড়া অনলাইন মিটিং বা ভিডিও কলের জন্য এতে প্রাইভেসি শাটারযুক্ত ৫ মেগাপিক্সেলের ওয়েবক্যাম ও ডুয়াল মাইক্রোফোন যুক্ত করা হয়েছে।

কানেক্টিভিটির জন্য পিসিটিতে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং প্রয়োজনীয় ইউএসবি পোর্ট রয়েছে। বাড়তি সুবিধা হিসেবে এর সাথে ইউএসবি কিবোর্ড ও মাউস দেওয়া হচ্ছে। গ্লোবাল ব্র্যান্ড পিএলসির তথ্য অনুযায়ী, শীতকালীন বিশেষ অফারের আওতায় ডিভাইসটির দাম ৬৫ হাজার টাকা থেকে কমিয়ে ৬১ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা প্রতিষ্ঠানটির অনলাইন স্টোর, নিজস্ব শাখা বা অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে এটি সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া রয়েছে দুটি ২ ওয়াটের স্টেরিও স্পিকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ