শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মেনোপজের পর অতিরিক্ত দুশ্চিন্তা: মোকাবিলায় কী করবেন নারীরা? আওয়ামী লীগকে সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু ইরানে ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু ডার্ক ম্যাটারের রহস্য সমাধানে নতুন পর্যায় সারণির প্রস্তাব বিজ্ঞানীদের দেশের সাত জেলায় ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিদর্শনে আইজিপি ও বিজিবি মহাপরিচালক প্লাস্টিক বর্জ্য কমাতে বিকল্প হিসেবে আসছে খাদ্যোপযোগী মোড়ক আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ, তাওহিদ হৃদয়ের ৪০ শতাংশ জরিমানা রাজশাহীতে সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ

ডার্ক ম্যাটারের রহস্য সমাধানে নতুন পর্যায় সারণির প্রস্তাব বিজ্ঞানীদের

প্রতিবেদকের নাম

মহাবিশ্বের মোট পদার্থের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে রহস্যময় ডার্ক ম্যাটার। এই অদৃশ্য বস্তুর গঠন কিংবা বৈশিষ্ট্য নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো মেলেনি, কেবল মহাকর্ষীয় প্রভাবে এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়। সাধারণ পদার্থের তুলনায় মহাবিশ্বে ডার্ক ম্যাটারের পরিমাণ প্রায় ৫ গুণ বেশি। এই রহস্য উন্মোচনে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের বিজ্ঞানী পুয়া আসাদির নেতৃত্বে যুক্তরাষ্ট্র ও কানাডার একদল গবেষক ডার্ক ম্যাটারের জন্য একটি পৃথক পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিয়েছেন। এই অদৃশ্য বস্তু আসলে কী কেউ তা জানে না। পৃথিবীর চৌম্বকক্ষেত্রে শনাক্ত করা রহস্যময় সংকেত আসলে কী।

প্রিপ্রিন্ট সার্ভার আর্কাইভে প্রকাশিত গবেষণাপত্রে বিজ্ঞানীরা তুলে ধরেছেন যে, আমাদের পরিচিত দৃশ্যমান জগৎ এবং অদৃশ্য ডার্ক ম্যাটারের জগত মহাকর্ষ ছাড়া অন্য কোনো উপায়েও পরস্পর সংযুক্ত থাকতে পারে। তাদের মতে, ডার্ক ম্যাটারের জন্য প্রস্তাবিত পর্যায় সারণিটি সাধারণ মৌলের সারণির প্রতিরূপ হিসেবে কাজ করবে, যা সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটারের মধ্যকার অনুপাত বুঝতে সহায়তা করবে।

পদার্থবিদ্যার ভাষায় ‘ম্যাটার কোইনসিডেন্স প্রবলেম’ বা পদার্থের কাকতালীয় সমস্যাটি দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছে। সাধারণ পদার্থের চেয়ে ৫ গুণ বেশি ডার্ক ম্যাটার থাকা আপাতদৃষ্টিতে বড় পার্থক্য মনে হলেও, মহাজাগতিক স্কেলে এদের শক্তির ঘনত্ব প্রায় কাছাকাছি। গবেষকদের বিশ্লেষণ বলছে, এই ব্যবধান কাকতালীয় না হয়ে বরং উভয় পদার্থের অভিন্ন উৎপত্তির ইঙ্গিত দেয়। যদি সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটার কোনোভাবে একে অপরের সাথে সম্পর্কিত হয়, তবে এটি মহাবিশ্বের গাঠনিক রহস্যের একটি স্বাভাবিক পরিণতি হতে পারে। বিজ্ঞানীদের মতে, দুটি ভিন্ন জগতের শক্তির ঘনত্ব মাত্র কয়েক গুণের ব্যবধানে শেষ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূত্র। কিন্তু প্রকৃতপক্ষে এই দুই পদার্থ আশ্চর্যজনকভাবে কাছাকাছি। এরা একে অপরের খুব সামান্য ব্যবধানে অবস্থান করছে। বিষয়টি অত্যন্ত আকর্ষণীয় একটি সম্ভাবনাময়।

অধিকাংশ প্রচলিত তত্ত্বে ডার্ক ম্যাটারকে একটি নির্দিষ্ট ধরনের সরল কণা হিসেবে বিবেচনা করা হয়। তবে গবেষকদের মতে, এই ঘনত্বের সাদৃশ্য ব্যাখ্যা করতে হলে আরও জটিল কাঠামোর প্রয়োজন রয়েছে। ডার্ক ম্যাটার কেবল একটি রহস্যময় কণা না হয়ে বরং কণা ও বলের সমন্বয়ে গঠিত কোনো কাঠামো হতে পারে, যা আমাদের পরিচিত পদার্থের একধরনের মিরর ইমেজ বা প্রতিচ্ছবি।

গবেষণায় প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডার্ক নিউট্রন সাধারণ প্রোটনের চেয়ে প্রায় ৫ গুণ বেশি ভারী। আদিম মহাবিশ্বে যদি উভয় কণা সমান সংখ্যায় সৃষ্টি হয়ে থাকে, তবেই আজকের মহাবিশ্বে ৫ গুণ বেশি ডার্ক ম্যাটার পাওয়া যুক্তিসঙ্গত। বিজ্ঞানীরা ‘মিরর টুইন হিগস’ তত্ত্বের আলোকে জানিয়েছেন, সাধারণ পদার্থ ও ডার্ক ম্যাটার স্বাধীন নয় বরং একটি গাণিতিক প্রতিসাম্য দিয়ে যুক্ত। এই সংযোগটিই মূলত উভয় জগতের কণা ও বলের বৈশিষ্ট্য এবং তাদের মধ্যকার আপেক্ষিক ভরের সম্পর্ক নির্ধারণ করে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ