রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধান বিচারপতি: রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া গেল কিশোরগঞ্জের পাগলা মসজিদে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মাধ্যমেই সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম আওয়ামী লীগকে নিষিদ্ধে প্রয়োজনে সংবিধান সংশোধন করবে সরকার: মীর শাহে আলম পাকিস্তানি মন্ত্রীর আগ্রা ও দরগা সফর নিয়ে অনিশ্চয়তা অস্ট্রেলিয়ায় মুসলিম নেতাদের সঙ্গে মতবিনিময় করলেন ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ে আরডিআরএস বাংলাদেশের আঞ্চলিক কর্মী সম্মেলন সম্পন্ন নিউজিল্যান্ডে ৫০ বছর পর রাহুলের বিরল সেঞ্চুরির ইতিহাস এআই প্রযুক্তির সাহায্যে বনে বন্য প্রাণী শনাক্তকরণের নতুন দিগন্ত

শীতের নতুন পণ্য বাজারে আনল ওয়ালটন

প্রতিবেদকের নাম

শীতের আগমনে ক্রেতাদের চাহিদা বিবেচনায় বাজারে নতুন প্রিমিয়াম সিরিজের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার নিয়ে এসেছে দেশীয় ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন। বুধবার বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন মডেলের এই হোম অ্যাপ্লায়েন্সগুলো উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা ইরফান সাজ্জাদ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ওয়ালটনের নতুন মডেলের হোম অ্যাপ্লায়েন্সেস উন্মোচন করেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী কেয়া পায়েল।

উন্মোচন করা পণ্যগুলোর মধ্যে অন্যতম হলো ৪৫ লিটার ধারণক্ষমতার ‘অ্যাকুয়াওয়ার্ম’ মডেলের স্মার্ট গিজার। এই আধুনিক ডিভাইসটি আইওটি-ভিত্তিক ওয়াইফাই প্রযুক্তিতে পরিচালিত হয়, যা মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশেষ করে অ্যালেক্সা ও গুগল হোমের সাহায্যে হাতের স্পর্শ ছাড়াই এটি পরিচালনা করা যায়। নিরাপত্তার খাতিরে এতে ডাবল পোল থার্মোস্ট্যাট প্রযুক্তির মাধ্যমে অটোমেটিক কাট-অফ সুবিধা যুক্ত করা হয়েছে। একইসাথে বাজারে ৪০ লিটারের ক্রিস্টাল ফ্লেক্স মডেল এবং উচ্চতাপ ও চাপ সহনশীল প্লাস্টিক বডির ৩০ লিটারের সুপ্রিম মডেলের গিজারও আনা হয়েছে। কোম্পানিটি এই গিজারগুলোতে দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য গ্রাহকদের ৭ বছরের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে। নতুন প্রিমিয়াম মডেলের গিজারের মধ্যে রয়েছে আইওটি (ইন্টারনেট অব থিংস) বেজড ওয়াইফাই কানেক্টেড স্মার্ট মোবাইল অ্যাপ ও ভয়েস কমান্ড কন্ট্রোল ফিচার সমৃদ্ধ ৪৫ লিটারের অ্যাকুয়াওয়ার্ম মডেলের স্মার্ট গিজার; ডুয়েল মাউন্টিং ইনস্টলেশন। অতিরিক্তি গরমে বিস্ফোরণের দুর্ঘটনা প্রতিরোধে নতুন মডেলের গিজারে রয়েছে দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ওয়ালটন হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সের সিবিও আব্দুল্লাহ-আল-জুনায়েদ জানান, প্রতিটি পণ্য বিএসটিআইর মান সনদ মেনে উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। গিজারগুলোতে মরিচা প্রতিরোধক প্রযুক্তি এবং পানির খনিজ আস্তরণ জমা রোধে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অগ্নিনির্বাপক সুরক্ষা নিশ্চিতে এতে সিএফসি-মুক্ত পিইউ থার্মাল ইনসুলেশন ব্যবহার করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করতে ইলেকট্রিক কেটলিগুলোতে টিইউভি এসইউডি (TÜV SÜD) কর্তৃক স্বীকৃত ফুড গ্রেডেড ম্যাটরিয়াল ব্যবহার করা হয়েছে, যা নিরাপদ পানি ও খাবার নিশ্চিত করবে। ফলে এটি তীব্র শীতে ঘর গরম রাখতে ব্যবহার করা যাবে। আবার অত্যধিক গরমের সময়েও ঘরের বাতাস শীতল রাখতে সাহায্য করবে।

শীতের প্রস্তুতির অংশ হিসেবে নতুন মডেলের ইলেকট্রিক কেটলি এবং কম্বো রুম হিটারও বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি। ইলেকট্রিক কেটলির মধ্যে রয়েছে ট্রিপল লেয়্যার সিরিজ, ডাবল লেয়্যার সিরিজ, গ্লাস সিরিজ, ডিজিটাল ডিসপ্লে ও রেট্রো ক্লাসিক মডেল। অন্যদিকে, নতুন কম্বো মডেলের রুম হিটারটিতে ঘর গরম করার পাশাপাশি এয়ার কুলার ও এয়ার হিউমিডিটির সুবিধা রয়েছে, যা বছরের যেকোনো ঋতুতে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম এবং চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। কর্মকর্তারা জানান, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির পাশাপাশি পরিবেশবান্ধব উপকরণের সমন্বয় ঘটিয়ে নতুন এই হোম অ্যাপ্লায়েন্সগুলো বাজারে আনা হয়েছে, যা শীতকালীন দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ