বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কাতারের ১৩৬ মসজিদে বৃষ্টির জন্য বিশেষ নামাজের ঘোষণা দক্ষিণ বাড্ডায় নিউ বি-বাড়িয়া বেকারিকে ১ লাখ টাকা জরিমানা পোশাক শিল্পে অস্থিরতা পরিকল্পিত রাজনৈতিক চক্রান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী শীতকালে সর্বোচ্চ ছয়টি শৈত্যপ্রবাহের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবারও বিজয়ী হলেন সোমালীয় বংশোদ্ভূত ইলহান ওমর মানহীন মেডিকেল কলেজ স্থাপনে ছাড় নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন প্রযুক্তি মন্ত্রী: ডিসেম্বরের আগেই জাতীয় গ্রিডে আসতে পারে রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৬ ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহানকে ডিবি কার্যালয়ে স্থানান্তর

গ্রীষ্মের আগেই গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম

বিদ্যুৎ উৎপাদনে স্বনির্ভরতা অর্জন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীতে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তথ্য জানান। সরকারি-বেসরকারি কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, কারখানা ও বাসাবাড়ির অব্যবহৃত ছাদ সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজস্ব চাহিদা মেটানোর পর বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে ২০২৭ স।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, বিগত সরকারগুলোর আমদানিনির্ভর ও ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে সৃষ্ট সংকট নিরসনে বর্তমান সরকার স্থায়ী সমাধানে মনোযোগী হয়েছে। কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। জনগণকে বিদ্যুৎ সংকটের প্রভাব থেকে স্বস্তি দিতে সরকার ২০২৫-২৬ অর্থবছরে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করেছে। এছাড়া জ্বালানি তেল সংগ্রহে আরও ৬০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

সৌরবিদ্যুৎ খাতের প্রসারে সরকার নতুন অধ্যাদেশ প্রণয়নসহ বিভিন্ন আর্থিক সুবিধা প্রদান করছে। ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ চালুর পাশাপাশি সৌর প্যানেল, ব্যাটারি ও ইনভার্টার আমদানিতে শুল্ক ও কর সুবিধা দেওয়া হয়েছে। এর পাশাপাশি খাতটিতে অর্থায়ন সহজ করার লক্ষ্যে প্রাথমিকভাবে ১ হাজার ৫০০ কোটি টাকার একটি তহবিল বরাদ্দ করেছে সরকার।

প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, বাসাবাড়ি বা বিভিন্ন প্রতিষ্ঠানের অব্যবহৃত ছাদে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে। এই বিশেষ সুবিধা ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। প্রধানমন্ত্রী নিজে তাঁর বাসভবনে সৌর প্যানেল স্থাপন করে উদ্বৃত্ত বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার বিষয়টিও তুলে ধরেন।

নতুন উদ্ভাবকদের উৎসাহিত করতে প্রধানমন্ত্রী জানান, চলতি বাজেটে স্টার্টআপ খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এবারের এক্সপোতে তিন শতাধিক তরুণ-তরুণী তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছেন, যা দেশের প্রযুক্তি বিকাশে সহায়ক হবে। এক্সপোতে ৩০০-র বেশি তরুণ-তরুণী নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করায় তাদের সাধুবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জ্ঞান ও উদ্ভাবনী ধারণার প্রতিযোগিতা দেশজুড়ে ছড়িয়ে পড়ুক। অর্থের অভাবে যেন কোনো উদ্ভাবন হারিয়ে না যায়, সে জন্য চলতি বাজেটে স্টার্টআপ খাতে বছরে ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

কৃষিখাতে খরচ কমাতে সরকার বিদ্যুৎচালিত সেচ পাম্পগুলোকে পর্যায়ক্রমে সৌরচালিত পাম্পে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। এছাড়া হিমাগার, কৃষি সংরক্ষণ এবং গ্রামীণ ছোট শিল্পেও সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সৌরবিদ্যুৎ সেবা প্রদানকারী ৮ হাজারের বেশি প্রতিষ্ঠানকে শুধুমাত্র সংযোগ দেওয়া নয়, বরং গ্রাহক পর্যায়ে রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে উদ্যোক্তাদের সমস্যা সমাধানে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি উন্নয়ন সহযোগী ও প্রবাসী বাংলাদেশিদের এই খাতে বিনিয়োগের আহ্বান জানান সরকারপ্রধান।

দিনের বেলায় বিদ্যুতের অপচয় রোধে অপ্রয়োজনীয় বাতি ও ফ্যান বন্ধ রাখতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সূর্যের আলোকে দেশের শক্তিতে পরিণত করার মাধ্যমেই আমাদের টেকসই উন্নয়ন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ