মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে শ্রমিক নেতা কৃষ্ণ সরকারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ও বিচারের দাবি স্মার্টফোনের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার সুযোগ যেন দেখার কেউ নেই- সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ে র‌্যাবের অভিযানে ১১৫ কেজির কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২ গোদাগাড়ীকে মাদকমুক্ত বরতে একযোগে কাজ করার আহ্বান: রাজশাহী বিভাগীয় কমিশনার ও ডিআইজি দেশের ভবিষ্যৎ ডিজিটাল কাঠামো তৈরিতে অবদান রাখায় সাইবার লিডারদের সম্মানিত করেছে ফিনিক্স সামিট ২০২৬ মাগুরা জেলা পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা খুলনার লবণচরা ১১ বোতল মদ ও ৪০ পিচ ইয়াবা সহ ১জন গ্রেফতার যশোরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক আহত নেইমারকে কেন নামাননি, জানালেন ব্রাজিল কোচ

টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিদায়, ষোলোতে মরক্কো

স্পোর্টস ডেস্ক ঃ

২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউটে শেষ বত্রিশের প্রথম দুই ম্যাচের ইতি ঘটল শেষ মুহূর্তের গোলে৷ সেখানে তৃতীয় ম্যাচ পথ দেখাল টাইব্রেকারের। মন্টেরি স্টেডিয়ামে সেই স্নায়ুযুদ্ধ জিতে শেষ ষোলোয় পা রেখেছে মরক্কো। ১(৩)-১(২) গোলে হারিয়ে স্বস্তির হাসি হাসে তারা।

এর আগে আক্রমণ পাল্টা আক্রমণ করে জমজমাট ম্যাচ খেলেছে মরক্কো-নেদারল্যান্ডস। তবে একের পর এক আক্রমণ ও সুযোগ তৈরি হলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। যোগ করা ৯১ মিনিটে ইসা দিওপের গোলে সমতায় ফেরে মরক্কো। এর আগে বিরতির পর ৭১ মিনিট গোলের দেখা পায় নেদারল্যান্ডস। বক্সের ভেতর থেকে কোডি গাকপোর গোল করে। ফলে ১-১ গোলে সমতায় ফিরে দু-দল।

মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশের সময় সকাল ৭টায় মন্টেরি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দ্রুতগতির ফুটবল খেলতে থাকে দুই দল। দুই দলের গায়েই লেগে আছে ডার্ক হর্স তকমা।

নেদারল্যান্ডসও আজ তাদের পুরো শক্তির দলই পেয়েছে। কোচ রোনাল্ড কোম্যান তাদেরকে নামিয়েছেন ৩-৪-৩ ছকে।

অন্যদিকে, পূর্ণশক্তির দল নিয়ে নেমেছে মরক্কো। আজ খেলছে তাদের চিরচেনা ৪-২-৩-১ ছকে। চোট বা কার্ড সমস্যা নেই দলটিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ