সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ ও হুঁশিয়ারি বাংলাদেশে মেধার অভাব নেই, প্রয়োজন গবেষণার সুযোগ ও পরিবেশ: মাহদী আমিন

ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি

প্রতিবেদকের নাম

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নিজেদের একক প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় দক্ষিণ মহানগরের আহ্বায়ক ইসহাক সরকার এবং উত্তর মহানগরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থী ঘোষণার পাশাপাশি মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভাও করেন নাহিদ ইসলাম। বৈঠকে তিনি আসন্ন নির্বাচনে প্রার্থী অন্বেষণ, ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যার সমাধান, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা এবং পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া নজরদারি রাখার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ