শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

তাড়াশে দুই মেয়েকে ধর্ষণের মামলায় পিতা গ্রেফতার

প্রতিবেদকের নাম

মাহবুবুল আলম খান: সিরাজগঞ্জের তাড়াশে আপন দুই মেয়েকে হত্যার ভয় দেখিয়ে দীর্ঘদিন যাবত জোর পূর্বক ধর্ষণের মামলায় আপন পিতা দবির উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ও পুলিশের একটি যৌথদল।

বুধবার (১৮ আগষ্ট) সলঙ্গা থানার দবিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দবির উদ্দিন(৪৫) উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের চর হামকুড়িয়া গ্রামের বাসিন্দা ও ধর্ষিতা দুই মেয়ের আপন পিতা।

তাড়াশ উপজেলার চরহামখুরিয়া গ্রামের দবির উদ্দিন তার নিজ এগার বছর বয়সী বড় মেয়েকে চার বছর ধরে ধর্ষণ করে আসছিল মেয়েটি নিরুপায় হয়ে মুখ বন্ধ করে বাবার অত্যাচার সহ্য করে আসছিল ,বড় মেয়েটি বিয়ের পরে তার পিতার বিকৃত যৌন লালসা থেকে রক্ষা পায় ছোট মেয়ে বাড়িতে থাকায় সে বিভিন্ন সময় ধর্ষণ করতো। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় ও এলাকায় উত্তেজনা বিরাজ করে। পরবর্তীতে ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা দিলে র‌্যাব-১২ ও থানা পুলিশ ধর্ষক দবির উদ্দিনকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।

এপ্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ ফজলে আশিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষক পিতা দবির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। দুই মেয়েকে ধর্ষণের কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ