বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম

মোঃ সুমন সেখ (সিরাজগঞ্জ) রায়গঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই ঘটনায় তাদের সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী প্রাণে বেঁচে ফিরেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিশ্চিতপুর ইউনিয়নের জজিরা মদিনাতুল উলূম কওমীয়া ও হাফিজিয়া মাদরাসার তিন শিক্ষার্থী গোসলের উদ্দেশ্যে যমুনা নদীতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। এ সময় একজন কোনোমতে তীরে উঠতে সক্ষম হলেও অপর দুই শিক্ষার্থী নদীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত নদীতে জাল ফেলে তল্লাশি চালান। পরে দুপুর ১২টার দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন— টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েত হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চরাঞ্চলের আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া শিক্ষার্থী হলো জামালপুরের সরিষাবাড়ি উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩)।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তিন শিক্ষার্থী গোসল করতে নদীতে নেমেছিল। প্রবল স্রোতের কারণে দুইজন পানিতে ডুবে যায়। স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে দুই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে মাদরাসা, পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ