বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাভিস হেডের শতকে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ অস্ট্রেলিয়ার উপকূলের দিকে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় আকভান, ৩ নম্বর সতর্ক সংকেত স্বৈরাচারের সিন্ডিকেটের কারণে শ্রমিক রপ্তানি বন্ধ ছিল: প্রধানমন্ত্রী কিম জং–উনের সঙ্গে আলোচনায় প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাসভবনে অগ্নিসংযোগ দাউদ ইব্রাহিমের ব্যবহৃত মুসাফিরখানা ভাঙতে বুলডোজার প্রস্তুত বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস, কমেছে অন্যান্য ধাতুর দরও রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ওয়ান সিটিজেন ওয়ান আইডি বাস্তবায়নে এস্তোনিয়ার সহযোগিতা চায় বাংলাদেশ

গোপালগঞ্জের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রতিবেদকের নাম

গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সুরক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ১০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এই বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দায়িত্ব পালনরত সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিয়োজিত রয়েছেন।

যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং দাঙ্গা নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) নিয়ে কাজ করছেন। মাঠপর্যায়ে বিজিবির কর্মকাণ্ড সার্বক্ষণিক তদারকি করার জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। দায়িত্ব পালনকারী সদস্যদের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে সরাসরি ভিডিও ধারণ ও পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এছাড়া ড্রোন প্রযুক্তির সহায়তা নিয়েও মাঠপর্যায়ের কার্যক্রমের নিবিড় নজরদারি চালানো হচ্ছে।

বিজিবি সদর দপ্তরের একটি কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এই কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাতে যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়। স্থানীয় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে বিজিবি সদস্যরা জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং ধৈর্য বজায় রাখছেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা ও দৈনন্দিন কর্মকাণ্ড নির্বিঘ্ন রাখা এখন তাদের অন্যতম লক্ষ্য। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বদা প্রস্তুত ও বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সরকার অর্পিত যেকোনো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে তারা অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ