সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা” প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ।। দক্ষিণ গফরগাঁও উপজেলার “বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল”র জয় ঢাকা সিটি নির্বাচনে মেয়র প্রার্থী চূড়ান্ত করলো জাতীয় নাগরিক পার্টি ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক নিহত লক্ষ্মীপুরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন শতাধিক নেতাকর্মী সায়মা ওয়াজেদের ডব্লিউএইচও নিয়োগ ত্রুটিপূর্ণ ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব রিপোর্টার পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন যারা গাজীপুরে মাদ্রাসার দুই শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় তিন শিক্ষক গ্রেপ্তার ডেনমার্কে বাড়ির বাগান খুঁড়তেই বেরিয়ে এলো হাজার বছরের পুরনো ভাইকিং রৌপ্যভান্ডার

“দক্ষিণ গফরগাঁও এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা”

প্রতিবেদকের নাম

গফরগাঁও প্রতিনিধি: দক্ষিণ গফরগাঁও উপজেলার ০৪ নং লংগাইর ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড এর সতর বাড়ী গ্রামের বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে। গ্রামের জনগন সস্থিতে যাতায়াত করার ইচ্ছা করলে ও বিভিন্ন রাস্তার অবস্থা খুব খারাপ অবস্থায় রয়েছে। বিশেষ করে সাবেক সরকার এর সময় অত্র গ্রামের মধ্যে কোন ধরনের রাস্তার ইউনিয়ন কাজ হয় নি, বিধায় এলাকার জনগণ ত্যাগ স্বীকার করে অনেক কষ্টের মধ্যে যাতায়াত করতেছেন।

এলাকাবাসী দাবী করেন যেহেতু বর্তমান সরকার এর বর্তমান সংসদ সদস্য লংগাইর ইউনিয়নের সন্তান বিধায় তিনি হইত এই ইউনিয়নের রাস্তা গুলি সংস্কার করবেন। এর মধ্যে বিভিন্ন ইউনিয়নের রাস্তার উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে যাহা বর্তমান সংসদ সদস্য এর অবদান কিন্তু সতর বাড়ী গ্রামের মানুষ দীর্ঘ সতেরো বছর এর মধ্যে উন্নয়ন এর কোন সুফল দেখতে পায় নি।

উল্লেখ্য যে, সতর বাড়ী বাজার হতে সতর বাড়ী আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা পর্যন্ত অর্ধ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে লংগাইর ইউনিয়ন ভূমি অফিস,কৃত্রিম প্রজনন অফিস,সতর বাড়ী বাজার, সতর বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়,বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল, সতর বাড়ী আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা, সতর বাড়ী আখতারুজ্জামান ফোরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা ইত্যাদি প্রতিষ্ঠানে আসা – যাওয়া শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী,অভিবাবক, এলাকাবাসী, সরকারী প্রতিষ্ঠানে আসা -,যাওয়া সেবা গ্রহীতা সহ সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তা গণ অত্র রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে অনেক কষ্টের স্বীকার হচ্ছেন বলে দাবী করেন এলাকাবাসী। বৃষ্টি হলে জমে যায় কাদা। ফলে অনেকে কাদা মাটিতে পরে নষ্ট করছেন পরিধান করে আসা কাপড়, অপরদিকে শারীরিক ভাবে ও আঘাত প্রাপ্ত হচ্ছেন।

ইতি পূর্বে উপজেলা নির্বাহী অফিসার,গফরগাঁও বরাবর লিখিত ভাবে আবেদন করে রাস্তাটি পাকা করার অনুরুদ করা হলে ও নেওয়া হয় নি জনস্বার্থে কোন ব্যবস্থা। বৃষ্টির দিনে ও বৃষ্টির পরে রাস্তা দিয়া চলাচল করা এবং বিভিন্ন গ্রাম থেকে আসা জনগণ ও এলাকাবাসী কে কষ্টের স্বীকার হতে হচ্ছে। তাই এলাকাবাসী প্রত্যাশা করছেন, বর্তমান সংসদ সদস্য যেহেতু এই ইউনিয়নের সন্তান, বিধায় তিনি স্কুলের রাস্তাটি জরুরী ভাবে পাকা করণের ব্যবস্থা গ্রহণ করিবেন এবং গ্রামের অন্যান্য রাস্তা গুলি ও পাকা করণের ব্যবস্থা করবেন বলে সতর বাড়ী গ্রামের জনগন দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ