বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
“সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান ছাতকে ইউটিউব দেখে আঙুর চাষে বাজিমাত প্রবাসফেরত তরুণের সফলতার গল্প পত্নীতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ প্রেসক্লাব যশোরের নির্বাচন দাবি, মেয়াদ শেষের আগেই, অন্যথায় সাংবাদিকদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাড়া বাসায় গোপন আস্তানা নারী ছিনতাইকারী চক্রের ১১ সদস্য আটক

“সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “

প্রতিবেদকের নাম

গফরগাঁও প্রতিনিধি: ঐতিয্যবাহী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা কে বিভক্ত করে দক্ষিণ গফরগাঁও উপজেলা ইতিমধ্যে গূষণা করা হয়েছে। গফরগাঁও উপজেলা কে বিভক্ত করে দক্ষিণ গফরগাঁও উপজেলা করার প্রধান কর্ণধার হলেন গফরগাঁও উপজেলার বর্তমান সরকার এর মাননীয় সংসদ সদস্য জনাব, মোঃ আক্তারুজ্জামান, তার অক্লান্ত পরিশ্রমের দীর্ঘ দিনের প্রতিফলন গফরগাঁও উপজেলার দক্ষিণের জনগণ এর মনের প্রত্যাশা বর্তমান সংসদ সদস্য পূরণ করেছেন। এদিকে এই সংবাদ পাওয়ার পর গফরগাঁও দক্ষিণের জনগণের মধ্যে আনন্দের জুয়ার বিগত ২ সপ্তাহ অধিক সময় ধরে বয়ে চলেছে। বহু বছর পূর্বে তৎকালীন পূর্ব পুরুষগণ ও চেষ্টা করেছিলেন গফরগাঁও কে বিভক্ত করতে, কিন্তু সর্ব শেষ বর্তমান সংসদ সদস্য জনাব মোঃ আখতারুজ্জামান মানুষের কল্যাণে অতি অল্প সময় এর মধ্যে প্রমাণ করে দিলেন এলাকার জনগণ ই তাহার প্রকৃত বন্ধু এবং জনগণকে তিনি কেমন ভালবাসেন। তবে দক্ষিণ গফরগাঁও এর মধ্যে ঐতিহ্যবাহী একটি গ্রাম “সতর বাড়ী”। এ গ্রামে রয়েছে বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল, সতর বাড়ী আখতারুজ্জামান দাখিল মাদ্রাসা, সতর বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, সতর বাড়ী আখতারুজ্জামান ফুরকানিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, লঙ্গাইর ইউনিয়ন ভুমি অফিস, প্রাণী সম্পদ অফিস,পোস্ট অফিস, সতর বাড়ী, মল মল, দখিন্য পাড়া, শোলশাপ, ফরিদপুর, টাঙ্গুণ, গ্রাম নিয়ে একটি বাজার, রয়েছে বিভিন্ন মসজিদ, ধর্মীয় মাদ্রাসা ইত্যাদি। গ্রামের তৎকালীন ব্যক্তি বর্গের উদ্দুগে প্রতিষ্ঠিত সতর বাড়ী বাজারে ও প্রতিষ্ঠানে মানুষের প্রয়জনের জন্য প্রতিদিন আসছেন বহু মানুষ জন,প্রতিষ্ঠান গুলির মধ্যে আছে পাঞ্জাখানা মসজিদ। এই সকল প্রতিষ্ঠান হওয়ার ফলে প্রতিদিন বিভিন্ন গ্রামের প্রচুর মানুষের সমাগম হচ্ছে সতর বাড়ী গ্রামে।

তবে এখন উন্নয়ন দক্ষিণ গফরগাঁও উপজেলা এর মধ্যে সীমাবদ্ধ নয়, বর্তমান সংসদ সদস্য গফরগাঁও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ মাদ্রাসা, রাস্তা,ব্রিজ, অসহায় মানুষকে সাহায্য ইত্যাদি সহ গফরগাঁও উপজেলার সকল ইউনিয়নে বিভিন্ন ভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছেন।

এ দিকে লংগাইর ইউনিয়ন বাসী বলেন বর্তমান সংসদ সদস্য হলেন সুজুগ্গ বাবা,মা এর সন্তান। বর্তমান গফরগাঁও উপজেলার মাননীয় সংসদ সদস্য মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তবে তিনি লংগাইর ইউনিয়নের কৃতি সন্তান ও নয়, তিনি এখন ময়মনসিংহ বিভাগের গফরগাঁও উপজেলার কৃতি সন্তান। এলাকার জনগণ অনেক আশাবাদী তিনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন। সেই প্রেক্ষিতে “সতর বাড়ী” গ্রামের মানুষের দাবী লংগাইর ইউনিয়নের সুযুগ্গ সন্তান জনাব মোঃ আখতারুজ্জামান দক্ষিণ গফরগাঁও কে উপজেলা ঘোষণা করেছেন, সে লক্ষে দক্ষিণ গফরগাঁও বাসী কৃতজ্ঞ। তার পর ও লংগাইর ইউনিয়ন বাসী সবচাইতে বেশী কৃতজ্ঞ কারণে সংসদ সদস্য তাদের ইউনিয়নের সন্তান। “সতর বাড়ী” গ্রামের সকল মানুষের দাবী মাননীয় সংসদ সদস্য যেহেতু অনেক কষ্ট স্বীকার করে দক্ষিণ গফরগাঁও উপজেলা করেছেন, সেহেতু উপজেলার মধ্যে সরকারী বিভিন্ন প্রতিষ্ঠান হবে এবং ৩/৪ টি প্রতিষ্ঠান যেন “সতর বাড়ী” গ্রামে স্থাপন করেন। মাননীয় সংসদ সদস্য ৩/৪ টি প্রতিষ্ঠান স্থাপন এর অনুমতি প্রদান করবেন সে লক্ষে এলাকাবাসী সার্বিক সহযোগিতা সহ যে পরিমাণ জমি প্রতিষ্ঠান করতে দরকার হবে সতর বাড়ী, দক্ষিণ পাড়া, মল মল, সোলসাপ, টাঙ্গুন, চক পাড়া,দিগলবাগ, শাকরাপাড়া, চকপাড়া, কাদা হালী,ফরিদপুর গ্রামের জনগণ মিলেমিশে দিতে যেকোন সময় জমি ও শ্রম দিতে প্রস্তুত আছে। তবে এলাকাবাসী প্রত্যাশা মাননীয় সংসদ সদস্য তাদের প্রত্যাশা পূরণ করবেন, সে লক্ষে এলাকার জনগণ আশা প্রকাশ করেছেন। তাদের দাবী উপজেলা ভূমি অফিস, উপজেলা প্রাণী সম্পদ অফিস,উপজেলা নির্বাচন অফিস,উপজেলা যুব উন্নয়ন অফিস সমূহ যেন মাননীয় সংসদ সদস্য তথা আমাদের ইউনিয়নের সন্তান হিসেবে স্থাপনের অনুমতি প্রদান করেন। সেই লক্ষে এলাকাবাসী সকলে দল মত নির্বিশেষে দাবী জানাচ্ছেন এবং অল্প সময় এর মধ্যে মাননীয় সংসদ সদস্য এর সঙ্গে এলাকাবাসীর পক্ষ হতে এই দাবী সমূহ উত্থাপন করবেন বলে এলাকা সূত্রে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ