শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
হুথিদের ওপর সামরিক হামলার অনুরোধ সৌদি যুবরাজের, প্রত্যাখ্যান করলেন ট্রাম্প ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি কমিটি গঠন: পূর্ণ হলো ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন: পুতিনের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক আজ মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত এআই প্রযুক্তিতে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ শতাংশের বেশি, সতর্কবার্তা গবেষকদের জাতীয় রাজস্ব বোর্ডের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্য উদঘাটন: বন্ধুর বাসা থেকে উদ্ধার নির্ধারিত ফি ১০০ টাকা হলেও আদায় হচ্ছে ২০০, ময়লা ব্যবস্থাপনায় অনিয়ম অব্যাহত

ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি কমিটি গঠন: পূর্ণ হলো ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি

প্রতিবেদকের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন করে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে সংসদের নির্ধারিত ৫০টি সংসদীয় স্থায়ী কমিটির গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো। চিফ হুইপ মো. নুরুল ইসলামের উত্থাপিত প্রস্তাবের ভিত্তিতে কণ্ঠভোটে এই কমিটিগুলো অনুমোদিত হয়। নবগঠিত কমিটিগুলোর মধ্যে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটিগুলোতে নতুন সভাপতিদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে নরসিংদী-৫ আসনের মো. আশরাফ উদ্দিনকে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি করা হয়েছে। শরীয়তপুর-৩ আসনের মিয়া নুরুদ্দিন আহমেদ অপুকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া শরীয়তপুর-১ আসনের সাঈদ আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির এবং বরগুনা-২ আসনের সদস্য ও চিফ হুইপ মো. নুরুল ইসলাম সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নতুন কমিটি গঠনের পাশাপাশি বিদ্যমান বেশ কয়েকটি সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। তবে এসব পুনর্গঠিত কমিটির সভাপতি পদে কোনো পরিবর্তন আনা হয়নি। পুনর্গঠিত কমিটিগুলোর তালিকায় রয়েছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক, কৃষি, মহিলা ও শিশু বিষয়ক, যুব ও ক্রীড়া, শিক্ষা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এর মধ্যে বেসরকারি সদস্যদের বিল এবং সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী (চট্টগ্রাম-১৫)।

উল্লেখ্য, জাতীয় সংসদে মন্ত্রণালয় সম্পর্কিত ৩৯টি স্থায়ী কমিটিসহ মোট ৫০টি সংসদীয় কমিটি রয়েছে, যার মধ্যে ১১টি বিষয়ভিত্তিক কমিটি হিসেবে কাজ করে। সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার লক্ষ্যে এই কমিটিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ