শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের সঙ্গে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে সরকার ত্রয়োদশ জাতীয় সংসদে আরও চারটি কমিটি গঠন: পূর্ণ হলো ৫০টি সংসদীয় স্থায়ী কমিটি গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন: পুতিনের সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠক আজ মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত এআই প্রযুক্তিতে মানবজাতির বিলুপ্তির ঝুঁকি ১০ শতাংশের বেশি, সতর্কবার্তা গবেষকদের জাতীয় রাজস্ব বোর্ডের ২৬৬ সহকারী রাজস্ব কর্মকর্তাকে একযোগে বদলি রাজধানীর লালবাগে নিখোঁজ ব্যবসায়ীর রহস্য উদঘাটন: বন্ধুর বাসা থেকে উদ্ধার নির্ধারিত ফি ১০০ টাকা হলেও আদায় হচ্ছে ২০০, ময়লা ব্যবস্থাপনায় অনিয়ম অব্যাহত চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় পুলিশ কর্মকর্তা আটক, কারাগারে প্রেরণ

গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের মিছিল, ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তার

প্রতিবেদকের নাম

রাজধানীর গুলশানে শুক্রবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী একটি মিছিল বের করার চেষ্টা করেন। বেলা পৌনে ১২টার দিকে গুলশান-১ এলাকার ভোলা মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পুলিশ বাধা দিলে মিছিলকারীরা দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, মিছিলকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তল্লাশি চালিয়ে আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ