বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নেতানিয়াহু -: বিক্ষোভের পর ফ্রান্সকে ‘চরমপন্থি ইসলামের’ আশ্রয়স্থল সৌদি আরবের রুটে ফ্লাইট বৃদ্ধি করল বিমান বাংলাদেশ এয়ারলাইনস টোকিও চলচ্চিত্র উৎসবে অস্কারের শীর্ষ নেতৃত্বের বিশেষ সফর ঢাকার ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, কঠোর নিরাপত্তার বলয়ে পুলিশ রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলী পদে প্রত্যাহৃত মোংলা বন্দর পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের সমান নাগরিক অধিকার নিশ্চিতে জাতীয় কমিটির আহ্বান রাষ্ট্রপতির পুলিশ: নিহত যুবদল নেতার মাথার খুলির ভেতরে বুলেট পাওয়া ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বিজয়া শোভাযাত্রা শুরু ফেসবুকে বড় পরিবর্তন: ৩১ অক্টোবর থেকে বন্ধ হচ্ছে ‘রিচ’

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ড. মঈন খানের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করে। দলীয়ভাবে প্রার্থিতা চূড়ান্ত করার পরই এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট। যেহেতু একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন, তাই আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সংসদে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। তবে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলমান থাকবে।

এদিকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের ফলে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের দায়িত্বে থাকা তার মন্ত্রণালয়ের পদ—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে শূন্যতা তৈরি হবে।

ফলে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা এখন প্রায় নিশ্চিত হিসেবেই দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ