দেশের বাজারে সোনার দামের বড় ধরনের পতন ঘটেছে। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্থানীয় বাজারে সোনার দর সমন্বয়ের ঘোষণা দিয়েছে, যেখানে ২২ ক্যারেটের প্রতি ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ বাজারেও।
নতুন নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেট সোনার প্রতি ভরি এখন ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা এবং ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির সোনার ভরি কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭ হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
সোনার এই নিম্নমুখী প্রবণতা বেশ কয়েকদিন ধরে অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবারই ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল। এছাড়া ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। সব মিলিয়ে বিগত আট দফায় প্রতি ভরি সোনা থেকে ২৮ হাজার ৫০৮ টাকা কমেছে।