বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ইসরাইল নির্বাচন: সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনিশ্চয়তা, নতুন ভোটের শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, প্রভাব ফেলছে তেলের দর সিন্ডিকেট ভাঙায় পাঠ্যবই মুদ্রণে সাশ্রয় ১৪ কোটি টাকা ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষে আহত ১০ গাজীপুরে বাবার মৃত্যু: পলাতক তরুণ আটক, স্থানীয়দের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী: ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে শিক্ষক থেকে শিক্ষার্থী: যুক্তরাজ্যে উচ্চশিক্ষার অভিজ্ঞতায় মিঞা মহসিন ৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা

নেপালে বন্যায় নিহতদের স্মরণে জাতীয় সংসদে শোকপ্রস্তাব গ্রহণ

প্রতিবেদকের নাম

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) অধিবেশনের শুরুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শোকপ্রস্তাবটি উত্থাপন করেন। এরপর চিফ হুইপ মো. নুরুল ইসলামের প্রস্তাবনায় তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এর আগে, নেপালের এই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার পাঠানো এক শোকবার্তায় তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। একই সঙ্গে দুর্যোগের এই কঠিন সময়ে নেপালকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও প্রধানমন্ত্রী তার বার্তায় উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ