মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মোদি সঙ্গে দেখা হলে চোখাচোখি এড়িয়ে যান, আত্মজীবনীতে বললেন সোনিয়া গান্ধী ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন শিবিরের সুবিধাবাদী রাজনীতি নিয়ে প্রশ্ন তুললেন ছাত্রদল নেতা নাছির শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতার ওপর হামলা, ভিডিও ভাইরাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগিয়ে বিশ্ব উন্নয়নে ভূমিকা রাখবে বাংলাদেশ: জহির উদ্দিন রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন মানহীন বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করছে: রাষ্ট্রপতি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করে দেশে ফেরাতে চায় সরকার: তথ্য উপদেষ্টা

পদ্মা সেতুতে গভীর রাতে তাণ্ডব, শতাধিক ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

প্রতিবেদকের নাম

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজার সামনে সোমবার দিবাগত রাত ১টার দিকে ব্যাপক তাণ্ডব চালিয়েছে একদল বিক্ষোভকারী। লগি-বৈঠা হাতে একদল মানুষকে সেতুর টোলপ্লাজার কাছে সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে। এ সময় এলাকাটিতে শতাধিক ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ঘটনাস্থলে দায়িত্বরত টোলপ্লাজার কর্মীদের তথ্যমতে, প্রায় আধা ঘণ্টা ধরে এই অবরোধ কার্যক্রম চলার ফলে সেতুর উভয় পাশে যান চলাচল স্থবির হয়ে পড়ে এবং টোল আদায় কার্যক্রম বন্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে লগি-বৈঠা হাতে একদল মানুষকে বিক্ষোভ করতে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করতে দেখা গেছে। এতে সেতুর উভয় পাশে যানবাহন আটকা পড়ে, ভোগান্তিতে পড়ে মানুষ। টোলপ্লাজায় কর্মরতরা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রায় আধাঘণ্টা ধরে এ অবরোধ চলে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ সদস্যরা থানার মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নেন।

ঘটনার পরপরই বিষয়টি নিশ্চিত করে পদ্মা দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল সালাম জানান, আক্রমণকারীরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। বর্তমানে পুলিশ ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। যদিও কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এরপর তারা অবরোধ, বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ