বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীর বিয়ে নিয়ে সংঘর্ষে আহত ১০ গাজীপুরে বাবার মৃত্যু: পলাতক তরুণ আটক, স্থানীয়দের দাবি স্বরাষ্ট্রমন্ত্রী: ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৫ লাখ ৮২ হাজার কোটি টাকা ছাড়িয়েছে আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে ঢুকে মারধরের অভিযোগ ড্যাবের বিরুদ্ধে শিক্ষক থেকে শিক্ষার্থী: যুক্তরাজ্যে উচ্চশিক্ষার অভিজ্ঞতায় মিঞা মহসিন ৩১ অক্টোবর থেকে শুরু মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব জাপানের ব্যাংক গভর্নরকে প্রধানমন্ত্রীর পায়রায় গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক নেতানিয়াহুর

প্রেক্ষাপট: ৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রতিবেদকের নাম

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ মিলনমেলা হিসেবে পরিচিত ৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন।

আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ‘ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে’ এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়ার (বিএসি) ব্যবস্থাপনায় আয়োজিত এই আয়োজনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা এবং ব্যবসায়ীরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেলসহ হোস্ট কমিটি ও ফোবানার নির্বাহী কমিটির নেতারাও উপস্থিত থাকবেন। সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ