রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

ফুলবাড়ীতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ঃ

ফুলবাড়িতে দুই দিনব্যাপী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। রবিবার নারীর নেতৃত্ব বিকাশ, অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে দুই দিনব্যাপী “নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে।

১৪-১৫ জুন ২০২৬ তারিখে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করে Christian Commission for Development in Bangladesh (CCDB)-এর সমান আওয়াজ প্রকল্প।প্রশিক্ষণের উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ডা: সারোয়ার হোসেন ফুলবাড়ি উপজেলার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন উপজেলা কৃষি কর্মকর্তা।

এছাড়াও সমান আওয়াজ প্রকল্পের মনিটরিং অফিসার মো. ইসমে আজম বাধন প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন।প্রশিক্ষণে সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোছা. খাদিজা আক্তার, এরিয়া ম্যানেজার, সমান আওয়াজ প্রকল্প, ফুলবাড়ি এবং মাহফুজা নাজনীন, এরিয়া ম্যানেজার, সমান আওয়াজ প্রকল্প, নবাবগঞ্জ, দিনাজপুর।দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নেতৃত্বের মৌলিক ধারণা, আত্মবিশ্বাস বৃদ্ধি, কার্যকর যোগাযোগ কৌশল, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর ভূমিকা, সমস্যা বিশ্লেষণ ও সমাধান, নেটওয়ার্কিং এবং ব্যক্তিগত নেতৃত্ব পরিকল্পনা বিষয়ে হাতে-কলমেপ্রশিক্ষণ প্রদান করা হয়।

বিভিন্ন দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, উপস্থাপনা ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হয়।বক্তারা বলেন, নারীর নেতৃত্ব বিকাশ এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা অংশগ্রহণকারীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ এলাকায় কাজে লাগিয়ে সামাজিক পরিবর্তন এবংঅন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, সমান আওয়াজ প্রকল্পটি Coadz Institute, St. Francis Xavier University Ges Global AffairsCanada-এর সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে নারীদের নেতৃত্ব বিকাশ, ক্ষমতায়ন এবং স্থানীয় শাসন ব্যবস্থায় তাদের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফুলবাড়ী উপজেলার কৃষি অফিসের হলরুমে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক নারীদেরকে নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত। আয়োজনে ছিলেন সমান আওয়াজ প্রকল্প, সিসিডিবি, ফুলবাড়ী, দিনাজপুর। সহযোগিতায় ছিলেন কেডি ইনষ্টিটিউট অফ সেন্ট ফ্র্যান্সিস জেভিআর ইউনির্ভাসিটি এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মী ও এনজিওর সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ