শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ভারত সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বঙ্গভবনে শপথের প্রস্তুতি: ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল তিনবারের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক রাজা সেন আর নেই, বয়স হয়েছিল ৭০ বিএনপি সরকারের মন্ত্রিসভায় বড় রদবদল: নতুন পাঁচ মন্ত্রী ও দায়িত্ব পুনর্বিন্যাস বঙ্গভবনে শপথ নিলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা পোশাকশিল্পে শ্রমিক ছাঁটাই বন্ধ ও নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি শ্রমিকনেতাদের

ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ঃ

“আসুন ফুলবাড়ীতে ফুলগাছ লাগাই” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্ধোধন করা হয়েছে। গতকাল বুধবার (২৪ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরের কুঞ্জবন বাগানে একটি ফুলগাছ রোপনের মধ্য দিয়ে কর্মসুচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান।

স্থানীয় বেসরকারী সংস্থা বেসিক এর উদ্যোগে এই কর্মসুচি গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বেসিক-এর নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার। সংস্থার নির্বাহী পরিচালক বলেন, আমাদের এই কর্মসুচির মধ্য দিয়ে উপজেলার সাতটি ইউনিয়ন এবং পৌর এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রেলস্টেশন, হাসপাতাল এবং সড়কের পাশে পর্যায়ক্রমে চার হাজার বিভিন্ন ফুলের চারা রোপন করা হবে। এছাড়াও এক হাজার ফলের গাছ রোপন করা হবে। গাছ আমাদের জীবনের একটি অংশ, তাই আসুন সকলে মিলে ফুলবাড়ীকে ফুলের মত সাজাই, সুস্থ সুন্দর পরিবেশ গড়ি। গাছ লাগাই পরিবেশ বাচাই।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান বলেন, বৃক্ষ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে সাহায্য করে এবং আমাদের সুন্দর ও বাসযোগ্য পৃথিবী উপহার দেয়। বর্তমান সময়ে বৈশি^ক উষ্ণায়ন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেই গাছের পরিচর্যার দায়িত্বও আমাদের নিতে হবে।

আমি আশা করি, এই কর্মসূচির মাধ্যমে সবাই বৃক্ষরোপণে উৎসাহিত হবে এবং নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের খালি জায়গায় আরও বেশি করে গাছ লাগাবে। আসুন, আমরা সবাই মিলে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ