সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার থেকে শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ঢাকার সিএমএম আদালতে ককটেল বিস্ফোরণ, আটক ২ পাসপোর্ট ও এনআইডির আবেদন করেননি শেখ হাসিনা: হাইকমিশন পরিবেশ ও শৃঙ্খলার পাঠ নিয়ে সম্পন্ন ঠাকুরগাঁওয়ের আঞ্চলিক কাব ক্যাম্পুরি জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, উত্তপ্ত বিতর্কের সম্ভাবনা দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু পাসপোর্ট চেয়ে ভুল করেছেন শেখ হাসিনা: আসিফ নজরুল চিকিৎসা ও শিক্ষা খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর নতুন নীতিমালা ঘোষণা পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই: স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি ব্যর্থ আওয়ামী লীগ, অভিযোগ করলেন হাসনাত আব্দুল্লাহ

প্রতিবেদকের নাম

আওয়ামী লীগকে পথ দেখানোর কৃতিত্ব বিএনপির প্রাপ্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। হাসনাত বলেন, ১৯৯৬ ও ২০০৬ সালের দিকে বিএনপি এমন ভূমিকা রেখেছিল, যা কার্যত আওয়ামী লীগকেই পথ দেখিয়েছে। তিনি অভিযোগ করেন, বিএনপি গণঅভ্যুত্থান বা বিপ্লবের মাধ্যমে জনগণের অর্জিত ঐতিহাসিক সাফল্যের সুযোগ গ্রহণ করে, কিন্তু সেই সুযোগ কাজে লাগিয়ে তারাও পরবর্তীতে আওয়ামী লীগের মতোই আচরণ করতে চায়। হাসনাত আব্দুল্লাহর ভাষায়, বিএনপি হলো একটি ‘ফেইলড আওয়ামী লীগ’, আর আওয়ামী লীগ হলো ‘সাকসেসফুল আওয়ামী লীগ’।

রাজনৈতিক আদর্শ ও চরিত্রের প্রসঙ্গে হাসনাত বলেন, দলের ব্যানার যাই হোক না কেন, ব্যক্তিগত পর্যায়ে যদি ‘হাসিনাপনা’ বা স্বৈরাচারী মানসিকতা থেকে যায়, তবে দিনশেষে সেই ব্যক্তি আওয়ামী লীগের চরিত্রই ধারণ করবে। এনসিপি বা অন্য কোনো দলের জার্সি গায়ে থাকলেও যে কেউ আওয়ামী লীগের নেতিবাচক বৈশিষ্ট্য লালন করতে পারে বলে তিনি সতর্ক করেন। আওয়ামী লীগ যেসব প্রকল্প বাস্তবায়নে সফল হয়েছে, বিএনপিও একই পথে হাঁটার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। একইসাথে, নির্বাচনব্যবস্থাকে কলুষিত করার ক্ষেত্রেও বিএনপি ব্যর্থ হয়েছে, যেখানে আওয়ামী লীগ সফল ছিল। বিএনপির কাজের ভেতরে তিনি ইতিবাচক কোনো দিক খুঁজে পান না বলেও জানান।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসনাত প্রশ্ন রাখেন, একটি জাতি আর কতবার রক্ত দেবে? ১৯৯০ সালের প্রজন্ম থেকে শুরু করে বর্তমান প্রজন্ম পর্যন্ত বারবার রক্তক্ষয়ের শিকার হয়েছে। একটি প্রজন্ম শেষ হয়, নতুন আরেকটি প্রজন্ম আসে এবং তারাও আবার ঐতিহাসিক সংকট ও পরিচয়সংকটে পড়ে। এভাবে পরিচয় খুঁজতে খুঁজতেই একটি পুরো প্রজন্ম পার হয়ে যায়। অতীতের প্রজন্মকে দায়ী করার প্রবণতা নিয়ে তিনি বলেন, আমরা এখনো আগের প্রজন্মকে তাদের দায়ভার নিয়ে প্রশ্ন করি। তবে এই দায় দেওয়ার সময়ও সর্বোচ্চ ১০ থেকে ১৫ বছর বাকি আছে। এরপর নতুন প্রজন্ম এসে বর্তমান প্রজন্মকেই কাঠগড়ায় দাঁড় করাবে। দেশের সামগ্রিক স্বার্থে তিনি ভবিষ্যতে আর কোনো রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি না হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ