সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ গফরগাঁও উপজেলার ” বেগম রাবেয়া মেমোরিয়াল হাই স্কুল” কে জাতীয়করণের দাবী এলাকাবাসীর যমুনার নদীতে গোসল করতে নেমে ২ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে নিহত ১: গ্রেফতার দুই দুর্নীতি আড়াল করতে গফরগাঁওয়ের রাবেয়া স্কুলের সহকারী শিক্ষকদের সাদা কাগজে সাক্ষর দিতে বলেন দুর্নীতিবাজ আফাজ উদ্দিন ও সাখাওয়াত হোসেন “সতর বাড়ী গ্রামে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান স্থাপন করার জন্য গফরগাঁও এর মাননীয় সংসদ সদস্যের নিকট এলাকাবাসীর দাবী “ চাঁদপুরের মেঘনার ঘূর্ণিস্রোতে কার্গোডুবিতে ৫ হাজার বস্তা ধান-চাল পানিতে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীর আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা তত্ত্বাবধায়ক সরকার ফেরত আনতে পঞ্চদশ সংশোধনীর আপিলের রায় কাল ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় পুরস্কার সম্মাননা প্রদান

বিরামপুরে খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ঃ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

‎শনিবার সকাল সাড়ে ১১টায় বিরামপুর উপজেলার ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান চিন্তরঞ্জন পাহান ও পিয়াস ইবনে হাবিব উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা বিরামপুর দিনাজপুর।
‎‎
‎খানপুর ইউনিয়নের একটি গ্রামীণ সড়কে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সুধী সমাজ এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে ব্যানারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই মহতী কার্যক্রমের সূচনা করেন।

‎‎উদ্বোধনকালে ৩নং খানপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী ও শিশুসহ নানা বয়সী উৎসুক জনতা উপস্থিত ছিলেন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদেরও সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।

‎উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এই ৫ বছর মেয়াদি ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে তারা ইউনিয়নের প্রতিটি নাগরিককে ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর এবং সেগুলোর সঠিকভাবে পরিচর্যা করার আহ্বান জানান।

‎অনুষ্ঠান শেষে রাস্তার দুই পাশে চারা রোপণ করে কর্মসূচির বাস্তবায়ন শুরু হয় এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। এ সময় প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেইজ